ঢাকা ০৭:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কয়েক মাসের মধ্যেই মিলবে করোনা ভ্যাকসিন: স্বাস্থ্যমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের ভ্যাকসিন বিভিন্ন দেশে তৈরি হচ্ছে। আর এই ভ্যাকসিন পাওয়ার দৌড়ে প্রথম সারিতেই রয়েছে বাংলাদেশ। আগামী কয়েক মাসের মধ্যে বাংলাদেশ করোনা ভ্যাকসিন পাবে বলে আশার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শনিবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নে কর্নেল মালেক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিশুখাদ্য ও ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বিশ্বের অন্যান্য দেশ করোনার ভ্যাকসিন পেলে বাংলাদেশও প্রথম সারির মধ্যে থাকবে। বিভিন্ন দেশে এখন ভ্যাকসিন তৈরি হচ্ছে। আগামী কয়েক মাসের মধ্যেই হয়তো সেই ভ্যাকসিন পাওয়া যাবে। দুদিন আগে বাংলাদেশে চীনা ভ্যাকসিন পরীক্ষামূলকভাবে ব্যবহারের অনুমোদন দেয়া হয়েছে।’

বাংলাদেশে করোনা পরিস্থিতি অনেকটা ভালো জানিয়ে মন্ত্রী বলেন, ‘এখনো ভারত, আমেরিকায় প্রতিদিন এক হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। সেখানে বাংলাদেশে মৃত্যুর হার খুবই কম। সেটা প্রধানমন্ত্রীর পরামর্শক্রমেই সম্ভব হয়েছে। ১৬ কোটি মানুষের মধ্যে মাত্র চার হাজার মানুষ মারা গেছে।’

সবাইকে স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়ে জাহিদ মালেক বলেন, ‘আপনারা ঘর থেকে বাইরে হলেই মাস্ক পরবেন। মাস্ক পরলেই আপনারা করোনাভাইরাস প্রতিরোধ করতে পারবেন।’

স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন অরিষের চেয়ারম্যান মো. আফছার উদ্দিন সরকারের সভাপতিত্বে বক্তব্য দেন মানিকগঞ্জ জেলা প্রশাসক এস এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামিম, মানিকগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. লুৎফর রহমান প্রমুখ।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী ওই এলাকায় শাবানা মডেল কমিউনিটি ক্লিনিকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ম্যুরাল উদ্বোধন করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কয়েক মাসের মধ্যেই মিলবে করোনা ভ্যাকসিন: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় ০৫:৪৪:৫২ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২০