ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝালকাঠিতে হাত বাঁধা অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধার, দুই ফ্ল্যাটে চুরি খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধন গড়ে তোলে: প্রতিমন্ত্রী আমিনুল পদত্যাগ করলেন জয়পুরহাট এনসিপির আহ্বায়ক এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর দেরি করে যাওয়ায় নিজ এলাকার বন্যার্তদের কাছে ক্ষমা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ: সড়ক প্রতিমন্ত্রী কানাডার ওপর ক্ষেপেছেন ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি শাহজালাল (রহ.) মাজারে সিন্ডিকেট নিয়ে ভয়াবহ তথ্য দিলেন সাবেক ডিসি সারোয়ার আলম বাড়ির সামনে থেকে নিখোঁজ, দুই দিন পর মরদেহ মিলল পাটখেতে টানা সপ্তম রাতেও ইরানে মার্কিন হামলা, পাল্টা আঘাত তেহরানের

নজরুল হৃদয়ে আছেন বলেই গণতন্ত্রের পক্ষে লড়ছি : রিজভী

আকাশ জাতীয় ডেস্ক:   

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের হৃদয়ে আছেন বলেই এত জুলুম-নির্যাতন সহ্য করেও আমরা এখনও সত্য উচ্চারণ করছি, গণতন্ত্রের পক্ষে লড়াই করছি।

বৃহস্পতিবার সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির উদ্যোগে তার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেল, জাসাসের সভাপতি মামুন আহমেদ, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ প্রমুখ।

রিজভী বলেন, যখন আমরা মিছিল করব, কবি নজরুল ইসলামের জীবন আমাদের প্রভাবিত করে। যখন সত্য উচ্চারণ করব, তখনও তার জীবন আমাদের প্রভাবিত করে। গণতন্ত্রের কথা বললে যখন আমাদের গ্রেফতার করা হয়, তখন কাজী নজরুল ইসলাম আমাদের উদ্বুদ্ধ করে স্বেচ্ছায় নির্যাতন ভোগ করতে। নজরুল ইসলাম আমাদের জাতীয় জীবনের প্রতিটি ঘটনার সঙ্গে জড়িত। তার জীবনের প্রতিটি ঘটনা আমাদের উদ্বুদ্ধ করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঝালকাঠিতে হাত বাঁধা অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধার, দুই ফ্ল্যাটে চুরি

নজরুল হৃদয়ে আছেন বলেই গণতন্ত্রের পক্ষে লড়ছি : রিজভী

আপডেট সময় ০৪:৪৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২০