ঢাকা ০৬:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রতিবন্ধীদের সঙ্গে সুজানের ঈদ

অাকাশ বিনোদন ডেস্ক:

জনপ্রিয় সংগীতশিল্পী হৃদয় খানের সঙ্গে মডেল ও অভিনয়শিল্পী সুজানে জাফরের বিবাহবিচ্ছেদ হয়েছে প্রায় আড়াই বছর আগে। এরপর থেকে সুজানে জাফর নিজের ভালো লাগা কিংবা মন খারাপের সময়গুলো কাটান শিশুদের সঙ্গে। তারা সবাই প্রতিবন্ধী। বাদ দেন না ঈদের দিনও। চলে যান সেখানে। এবার কোরবানির ঈদ করেছেন প্রতিবন্ধী শিশুদের সঙ্গে।

সুজানে জাফর প্রথম আলোকে জানান, উত্তরার ৯ নম্বর সেক্টরে চেশার হোমে তিনি নিয়মিত যান। ভেবেছিলেন এবার ঈদে এখানে শিশুদের জন্য খাসি কোরবানি দেবেন। না, পরে গরু কেনার জন্য এই হোমের কর্মকর্তাদের টাকা দেন। সকালেই গরু কোরবানি আর মাংস কাটা শেষ হয়ে যায়। তিনি যান দুপুরে। এরপর এই শিশুদের সঙ্গে দুপুরের খাবার খেয়েছেন, বিকেলটা তাদের সঙ্গে কাটিয়েছেন।

সুজানে আরও জানান, এবার ঈদে তিনি মাত্র দুটি নাটকের কাজ করেছেন। একটি অপূর্বর সঙ্গে ‘উড়নচণ্ডী’, আরেকটি ইরফান সাজ্জাদের সঙ্গে ‘শ্যাডো অব লাভ’। মাত্র দুটি কেন? সুজানে বললেন, ‘ইতালি গিয়েছিলাম। ওখানে পালেমো শহরে আমার ভাই থাকেন। ভাবির বাচ্চা হয়েছে। আগস্টের দ্বিতীয় সপ্তাহে এসেছি। আবার যাব। ভাবির নিউমোনিয়া হয়েছে। তাই যেতে হবে। অফার তো অনেক আছে, কিন্তু এসব কারণে নাটকের কাজ তেমন করতে পারছি না।’

আবার বিয়ের ব্যাপারে কিছু ভেবেছেন? সুজানে বললেন, ‘আমি কিন্তু সংসার করতে চাই। আমি সংসারের জন্য পাগল। কিন্তু কপাল খারাপ হলে যা হয়! তাই এবার আর নিজে ঝুঁকি নিতে চাচ্ছি না। পরিবারকে বলেছি। তারাই দেখছেন। ভেবেছি প্রবাসী পাত্রকে বিয়ে করব। বিয়ের পর বিদেশে চলে যাব। দেশে থাকতে ইচ্ছা হচ্ছে না।’
সম্প্রতি ব্যবসার সঙ্গে যুক্ত হন সুজানে জাফর। বুটিকের ব্যবসা। বললেন, ‘পরিচিত একজনের সঙ্গে ব্যবসা শুরু করেছিলাম। অভিজ্ঞতা একেবারেই ভালো না। তাই ভেবেছি, এরপর আর কারও সঙ্গে নয়, একাই ব্যবসা করব।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

প্রতিবন্ধীদের সঙ্গে সুজানের ঈদ

আপডেট সময় ১২:৪৮:২৯ পূর্বাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০১৭