ঢাকা ১০:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সকল নির্বাচনে অংশ নেবে জাপা: জিএম কাদের

আকাশ জাতীয় ডেস্ক: 

জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, জাতীয় পার্টি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে সকল নির্বাচনে অংশ নেবে। সকল উপ-নির্বাচনে অংশ নিতে জাতীয় পার্টির প্রস্ততি রয়েছে। ইতোমধ্যেই প্রার্থিতা চূড়ান্ত করতে কাজ করছি আমরা। প্রতিটি আসনে জাতীয় পার্টি শক্তিশালী রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবে।

মুুজিববর্ষ উপলক্ষে আজ সোমবার দুপুরে জাতীয় সংসদ চত্বরে বৃক্ষরোপণ করে গণমাধ্যমের সাথে এসব কথা বলেন তিনি।

জিএম কাদের বলেন, জাতির পিতার জন্মশতবর্ষ উপলক্ষে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি নিঃসন্দেহে অতুলনীয়। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে পৃথিবীকে রক্ষা করতে বৃক্ষরোপণের বিকল্প নেই। আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য একটি পৃথিবী গড়তে বৃক্ষরোপণ-এর ওপর গুরুত্বারোপ করেন জাতীয় পার্টি চেয়ারম্যান।

এসময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট কাজী ফিরোজ রশীদ এমপি, মুজিবুল হক চুন্নু এমপি, সালমা ইসলাম এমপি, ফখরুল ইমাম এমপি, মেজর (অবঃ) রানা মোহাম্মদ সোহেল এমপি প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সকল নির্বাচনে অংশ নেবে জাপা: জিএম কাদের

আপডেট সময় ০৮:১৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২০