ঢাকা ১১:২২ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করবে বিএনপি: ইশরাক হোসেন খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে হিমালয়ের মত দাঁড়িয়েছিলেন: রিজভী নির্বাচিত হলে ঘরে ঘরে গ্যাস সংযোগের প্রতিশ্রুতি আমিনুল হকের জাতীয়তাবাদী শক্তি ও ভোটাররা সঙ্গে থাকলে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া সময়ের ব্যাপার: পার্থ বেহেশতের লোভ দেখিয়ে একটি দল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে: মেজর হাফিজ সুষ্ঠু নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচনের সকল প্রস্তুতি নিয়েছে প্রশাসন: স্বরাষ্ট্র উপদেষ্টা বর্তমান সরকারের গণভোটের আয়োজন দেশদ্রোহিতা: জি এম কাদের বিশ্বকাপ খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারত ম্যাচ হাদি হত্যার দায় স্বীকার, জবানবন্দি রুবেলের পুরুষই নারীর পরিচালক, এটা মেনে নিয়েই আমরা রাজনীতিতে এসেছি: জামায়াত নেত্রী

বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই ২১ আগস্টের হামলা: রিজভী

আকাশ জাতীয় ডেস্ক: 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ২১ আগস্ট মিটিং হওয়ার কথা ছিল মুক্তাঙ্গনে কিন্তু সেই মিটিং জোর করে আওয়ামী লীগ নিয়ে গেছে তাদের পার্টি অফিসের সামনে। বিএনপির ভাবমূর্তি ক্ষুন্ন হলে আওয়ামী লীগকে ক্ষমতায় নেওয়া যাবে, সেজন্য এ হামলা চালানো হয়েছে।

তিনি বলেন, আমরা এই ঘটনাকে অবশ্যই একটি মর্মান্তিক ঘটনা মনে করি, যারাই করুক তারা দুরাচার। কিন্তু এখানে বিএনপি ও তারেক রহমানকে জড়ানোর একটি মাস্টার প্ল্যান ছিল। আমেরিকায় নাইন ইলেভেন হয়েছে, তখন বুশ ক্ষমতায় ছিল। তারা কি বলে যে, বুশ এ ঘটনার সাথে জড়িত ছিল? বিডিআর হত্যাকাণ্ড আওয়ামী লীগ আসার পরে হয়েছে। এখন আমরা যদি বলি এটার জন্য শেখ হাসিনা দায়ী। নারায়ণগঞ্জে সাত খুন হয়েছে আমরা কি বলবো— এটার জন্য প্রধানমন্ত্রী দায়ী?

শুক্রবার (২১ আগস্ট) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে ঢাকা জেলা বিএনপি আয়োজিত বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল মান্নানের স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, আমার কাছে একটা জিনিস খুব খটকা লাগল প্রধানমন্ত্রী বলেছেন, ২১ আগস্ট গ্রেনেড হামলায় তারেক রহমান জড়িত। গ্রেনেড হামলায় তারেক রহমান জড়িত হলে আপনাদের আন্দোলনের ফসল মঈনউদ্দিন-ফখরুদ্দিন সরকার চার্জশিটে তারেক রহমানের নাম কেন দেয়নি? আপনারা রাষ্ট্রক্ষমতা দখল করে আইন-আদালত কব্জা করে তারপর তার নাম দিতে হলো। তাতে কি প্রমাণিত হয় না এই মামলায় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর নাম প্রতিহিংসামূলকভাবে দেওয়া হয়েছে। আপনার লোকরাও দিতে পারেনি, আপনি এসে দিলেন। আপনার মনের মধ্যে ছটফট করছিল কখন ক্ষমতায় আসবো আর তারেক রহমানকে ধরব।

তিনি বলেন, আমি একজন আইনজীবী হিসেবে যতটুকু দেখেছি কোথাও কোনভাবে ন্যূনতম কারণে সেখানে তারেক রহমানকে জড়ানোর কোন স্কোপ নেই। জোর করে তার নাম বলানো হয়েছে মুফতি হান্নানকে দিয়ে। সেই মুফতি হান্নান বলেছে, কীভাবে টর্চার করা হয়েছে তার ওপর। হাত-পায়ের আঙুলের নখ তোলা হয়েছে।

ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা. দেওয়ান মোহাম্মদ সালাহউদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাকের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। অন্যদের মধ্যে বক্তব্য দেন, প্রয়াত আব্দুল মান্নানের একমাত্র কন্যা ব্যারিস্টার মেহনাজ মান্নান, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করবে বিএনপি: ইশরাক হোসেন

বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই ২১ আগস্টের হামলা: রিজভী

আপডেট সময় ০৪:৫৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২০