ঢাকা ১১:২০ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করবে বিএনপি: ইশরাক হোসেন খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে হিমালয়ের মত দাঁড়িয়েছিলেন: রিজভী নির্বাচিত হলে ঘরে ঘরে গ্যাস সংযোগের প্রতিশ্রুতি আমিনুল হকের জাতীয়তাবাদী শক্তি ও ভোটাররা সঙ্গে থাকলে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া সময়ের ব্যাপার: পার্থ বেহেশতের লোভ দেখিয়ে একটি দল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে: মেজর হাফিজ সুষ্ঠু নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচনের সকল প্রস্তুতি নিয়েছে প্রশাসন: স্বরাষ্ট্র উপদেষ্টা বর্তমান সরকারের গণভোটের আয়োজন দেশদ্রোহিতা: জি এম কাদের বিশ্বকাপ খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারত ম্যাচ হাদি হত্যার দায় স্বীকার, জবানবন্দি রুবেলের পুরুষই নারীর পরিচালক, এটা মেনে নিয়েই আমরা রাজনীতিতে এসেছি: জামায়াত নেত্রী

বন্যার্তদের ত্রাণ সরকার দলীয় নেতাকর্মীদের পেটে: রিজভী

আকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারি ত্রাণ সামগ্রী লুটপাট করা হয়েছে। সরকার দলীয় নেতাকর্মীদের পকেটে ত্রাণ সামগ্রী চলে গেছে। এমনকি প্রধানমন্ত্রীর বিশেষ অনুদানের টাকা নেতাকর্মীরা নামে বেনামে আত্মসাৎ করেছে। তিনি জনগণকে এ সরকার সম্পর্কে সতর্ক থাকার আহবান জানান।

বুধবার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা এমসি উচ্চ মাঠে বন্যার্তদের ত্রাণ বিতরণকালে এক সমাবেশে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

রিজভী বলেন, বন্যার কারণে মানুষ এখন নিদারুণ কষ্টে রয়েছে। সরকার সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করছে না। বিএনপি ক্ষমতায় না থাকলেও সরকারের নির্যাতন নিপীড়নের মধ্যেও দুস্থ অসহায় মানুষের পাশে রয়েছে।

তিনি বলেন, করোনায় প্রতিদিন হাজার হাজার রোগী আক্রান্ত হচ্ছে। সঠিক চিকিৎসার অভাবে তাদের অনেকেই মারা যাচ্ছে। সরকার করোনা মোকাবেলায় সম্পূর্ণ ব্যর্থ।

গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ডা. অধ্যাপক মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে ওই সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দলের রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, সহ-সভাপতি শহীদুজ্জামান শহীদ, সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম প্রমুখ।

সমাবেশ শেষে ৫০০ দুস্থ বন্যার্তদের মধ্যে ত্রাণ হিসেবে চাল ও আলু বিতরণ করা হয়।

এ উপলক্ষে ওই স্কুল মাঠে দিনব্যাপী অস্থায়ী এক চিকিৎসা ক্যাম্প স্থাপন করা হয়। এতে দেড় শতাধিক রোগীর চিকিৎসা ব্যবস্থাপত্র এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করবে বিএনপি: ইশরাক হোসেন

বন্যার্তদের ত্রাণ সরকার দলীয় নেতাকর্মীদের পেটে: রিজভী

আপডেট সময় ১১:১২:২৮ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২০