ঢাকা ১২:২৭ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর তারেক রহমানের খুলনার সমাবেশে নেতাকর্মীদের ঢল বিএনপি জনগণের কাছে পরীক্ষিত দেশপ্রেমিক দল: ড. মোশাররফ হোসেন এমএ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদ ইসলামের রিট নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করবে বিএনপি: ইশরাক হোসেন খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে হিমালয়ের মত দাঁড়িয়েছিলেন: রিজভী নির্বাচিত হলে ঘরে ঘরে গ্যাস সংযোগের প্রতিশ্রুতি আমিনুল হকের জাতীয়তাবাদী শক্তি ও ভোটাররা সঙ্গে থাকলে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া সময়ের ব্যাপার: পার্থ বেহেশতের লোভ দেখিয়ে একটি দল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে: মেজর হাফিজ সুষ্ঠু নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচনের সকল প্রস্তুতি নিয়েছে প্রশাসন: স্বরাষ্ট্র উপদেষ্টা

আ’লীগ স্বাধীনতা বিক্রি করে দেয়ার চেতনায় বিশ্বাসী: রিজভী

আকাশ জাতীয় ডেস্ক: 

আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, আওয়ামী লীগ স্বাধীনতা বিক্রি করে দেয়ার চেতনায় বিশ্বাসী।

বুধবার বেলা সাড়ে ১১টায় গাইবান্ধা জেলা বিএনপির আয়োজনে সুন্দরগঞ্জ উপজেলার বেলকা এম. সি উচ্চ বিদ্যালয় মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা ও ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন,আওয়ামী লীগ মূলত বাকশালের চেতনা বিশ্বাস করে, স্বাধীনতা বিক্রি করে দেয়ার চেতনা বিশ্বাস করে, লুটপাটের চেতনা বিশ্বাস করে, জনগণের টাকা কীভাবে আত্মসাৎ করতে হয় সেই চিন্তা করে।

তিনি প্রশ্ন রেখে বলেন,বাংলাদেশ ব্যাংক থেকে ৮শ’ কোটি টাকা লোপাট হয় কী করে? শেয়ার বাজার লুট হয় কী করে? বিএনপি ক্ষমতায় থাকার সময়তো এসব হয়নি। আওয়ামী লীগের আমলে কেন হয়?

আওয়ামী লীগ জিয়াউর রহমানকে অপমান করেছে এমন অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজের পরিবারের কথা চিন্তা না করে ঝুঁকি নিয়ে কালুর ঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করেছিলেন। সেই শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধাকে আওয়ামী লীগ অপমান করছে, তার বিরুদ্ধে কলঙ্কের কালিমা লেপন করছে। এর মানে হচ্ছে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করে না।’

গাইবান্ধা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মঞ্জুর মোর্শেদ বাবুর সঞ্চালনায় এতে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর

আ’লীগ স্বাধীনতা বিক্রি করে দেয়ার চেতনায় বিশ্বাসী: রিজভী

আপডেট সময় ০৪:৫৭:৩২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২০