ঢাকা ১০:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বিনা খরচে মুক্তিযোদ্ধার সন্তানদের বিদেশ পাঠাবে সরকার

আকাশ জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা মুজিববর্ষ উদযাপন উপলক্ষে মুক্তিযোদ্ধার সন্তানদের বিনা খরচে শূন্য অভিবাসন ব্যয়ে বিভিন্ন দেশে কর্মসংস্থানের জন্য পাঠাবে সরকার।

বুধবার উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহযোগিতায় নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিতের জন্য জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহাগ হোসেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুজাহেদুর রহমান হেলো সরকার, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, ওকাপের ফিল্ড অফিসার মো. আমিনুল হক, আড়াইহাজার থানা প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান প্রমুখ।

সভায় জানানো হয়, ৩১ অক্টোবর পর্যন্ত মুক্তিযোদ্ধা সন্তানদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা খরচে তাদের বিদেশে কর্মসংস্থানের জন্য পাঠাবে সরকার। এছাড়া করোনা ভাইরাসের কারণে বিদেশ থেকে ফেরত আসা ক্ষতিগ্রস্তদেরও সহযোগিতা করবে সরকার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বিনা খরচে মুক্তিযোদ্ধার সন্তানদের বিদেশ পাঠাবে সরকার

আপডেট সময় ০৩:৫৮:২৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২০