ঢাকা ০১:২৩ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পূর্বাচলে প্লট দুর্নীতি, দুই মামলায় শেখ হাসিনার ১০, টিউলিপের ৪ বছরের কারাদণ্ড জামায়াতে ইসলামী দেশকে আফগানিস্তান বানাতে চায়: মির্জা ফখরুল ৪.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর তারেক রহমানের খুলনার সমাবেশে নেতাকর্মীদের ঢল বিএনপি জনগণের কাছে পরীক্ষিত দেশপ্রেমিক দল: ড. মোশাররফ হোসেন এমএ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদ ইসলামের রিট নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করবে বিএনপি: ইশরাক হোসেন খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে হিমালয়ের মত দাঁড়িয়েছিলেন: রিজভী নির্বাচিত হলে ঘরে ঘরে গ্যাস সংযোগের প্রতিশ্রুতি আমিনুল হকের জাতীয়তাবাদী শক্তি ও ভোটাররা সঙ্গে থাকলে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া সময়ের ব্যাপার: পার্থ

স্বাধীনতার ঘোষণার পাঠক কখনো ঘোষক হতে পারে না

আকাশ জাতীয় ডেস্ক:

জিয়াউর রহমান ইতিহাসের ফুটনোট মাত্র, ফুটনোট কখনো ইতিহাসের নায়ক হতে পারে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

স্বাধীনতার ঘোষণার পাঠক কখনো ঘোষক হতে পারে না বলেও তিনি মন্তব্য করেন।

বুধবার (১৯ আগস্ট) সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের বরিশাল সড়ক জোন, বিআরটিএ ও বিআরটিসি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
মন্ত্রী সংসদ ভবন এলাকার তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ মতবিনিময় সভায় যুক্ত হন।

জিয়াউর রহমানকে নাকি ছোট করা হচ্ছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এ অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের পাল্টা প্রশ্ন করে বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর বেঈমান মোশতাক সরকারের প্রধান সেনাপতি কে হয়েছিলেন? খুনিদের বিভিন্ন দূতাবাসে কে চাকরি দিয়েছিলেন?

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ইতিহাস বিকৃত করে পাঠ্যপুস্তক থেকে বঙ্গবন্ধুকে নির্বাসনে দিয়ে নতুন প্রজন্মকে ভুল ইতিহাস শিখতে বাধ্য করেছেন জিয়াউর রহমান। ইতিহাস চলে তার নিজস্ব গতিতে, অপরাধীদের একসময়ে ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতেই হয়, ইতিহাস কাউকে ক্ষমা করে না।

এরপর জাতীয় শোকদিবস উপলক্ষে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি আয়োজিত আলোচনা সভা ও করোনা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ওবায়দুল কাদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন।

এ সময় তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগের নেতৃত্বে রিলিফ কমিটি গঠন করেছিলেন, ঠিক একইভাবে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা সংকটের পাশাপাশি ঘনীভূত এই দুর্যোগের দিনেও বরাবরের মতো ত্রাণ কমিটি গঠনের মাধ্যমে দেশব্যাপী ত্রাণ কার্যক্রম অব্যাহত রেখেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পূর্বাচলে প্লট দুর্নীতি, দুই মামলায় শেখ হাসিনার ১০, টিউলিপের ৪ বছরের কারাদণ্ড

স্বাধীনতার ঘোষণার পাঠক কখনো ঘোষক হতে পারে না

আপডেট সময় ০১:৩৯:২৮ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২০