ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ক্রসফায়ার সন্ত্রাস-মাদক নিয়ন্ত্রণ করতে পারে না: মেনন

আকাশ জাতীয় ডেস্ক: 

ক্রসফায়ার বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সন্ত্রাস বা মাদক নিয়ন্ত্রণ করতে পারে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি সংসদ সদস্য রাশেদ খান মেনন।

ওয়ার্কার্স পার্টির ‘সন্ত্রাসবিরোধী দিবস’ উপলক্ষে সোমবার (১৭ আগস্ট) আয়োজিত এক অনলাইন আলোচনায় সভায় তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খান মেনন বলেন, যে নামেই ডাকা হোক না কেন, ক্রসফায়ার বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সন্ত্রাস বা মাদক নিয়ন্ত্রণে কোনো ভূমিকা পালন করতে পারেনি। বরং রাষ্ট্রকে বিপদাপন্ন করেছে। অবসরপ্রাপ্ত মেজর সিনহার মৃত্যুতে রাষ্ট্রের দু’টি বাহিনীকে প্রায় পরস্পর মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছিল। দুই বাহিনীর প্রধানকে নজিরবিহীন যৌথ সাংবাদিক সম্মেলন করে সবাইকে আশ্বস্ত করতে হয়েছে।

অন্যদিকে, কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভে দেড়শর ওপরে মানুষকে ক্রসফায়ার দেওয়ার পরও গত সপ্তাহেও সেখান থেকে কয়েক লাখ ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসব কারণেই মানুষের মৌলিক অধিকার হরণকারী এ অমানবিক আচরণকে এখনই বন্ধ করতে হবে।

পার্টির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা বলেন, আটাশ বছর অতিবাহিত হলেও রাশেদ খান মেননকে হত্যা প্রচেষ্টার বিচার না হওয়ায় এ দেশে যে বিচারহীনতার সংস্কৃতি প্রচলিত রয়েছে তারই একটি দৃষ্টান্ত। খালেদা জিয়ার বিএনপি-জামায়াত জোট সরকার ‘অপরাশেন ক্লিনহার্ট’ হত্যাকে আইন করে দায়মুক্তি দিয়েছিলেন, এখন তারই অনুসরণে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে অঘোষিত দায়মুক্তি দেওয়া হচ্ছে।

ফজলে হোসেন বাদশা বিচার বহির্ভূত সব হত্যাকাণ্ডকে বিচারের আওতায় এনে দেশে আইনের শাসনকে দৃশ্যমান করার আহ্বান জানান।

ভার্চ্যুয়াল আলোচনায় আরও বক্তব্য রাখেন পার্টির পলিটব্যুরো সদস্য আনিসুর রহমান মল্লিক ও ড. সুশান্ত দাস। সভাটি পরিচালনা করেন নুর আহম্মদ বকুল।

১৯৯২ সালের ১৭ আগস্ট ওয়ার্কার্স পার্টির অফিসের সামনে রাশেদ খান মেননকে গুলি করে হত্যার চেষ্টা করে সন্ত্রাসীরা। দেশে-বিদেশে দীর্ঘ চিকিৎসা শেষে তিনি জীবন ফিরে পান। সেই থেকে ওয়ার্কার্স পার্টি দিনটিকে ‘সন্ত্রাসবিরোধী দিবস’ হিসেবে পালন করে আসছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ক্রসফায়ার সন্ত্রাস-মাদক নিয়ন্ত্রণ করতে পারে না: মেনন

আপডেট সময় ১১:৪৫:০৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২০