ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

চার মাস আগে দ্বিতীয় বিয়ে করেছেন শখ

আকাশ বিনোদন ডেস্ক : 

অভিনেত্রী আনিকা কবির শখের বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছিল অনেকদিন ধরে। তবে এবার বিষয়টির সত্যতা মিলেছে।

ব্যবসায়ী রহমান জনের সঙ্গে ঘর বেঁধেছেন শখ। চার মাস আগে ১২ মে তারা গাঁটছড়া বাঁধেন।
শখের শ্বশুরবাড়ি গাজীপুর জেলার কালিয়াকৈরে। বর্তমানে সেখানেই এই দম্পতি অবস্থান করছেন। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে ফিরবেন ঢাকায় তাদের উত্তরার বাসায়।

তাদের বিয়ের বিষয়টি নিয়ে জনের ভাগ্নে আরাফ রহমান সংবাদমাধ্যমকে বলেন, মামি (শখ) খুব ভালো মানুষ। অনেক বড় মডেল-অভিনেত্রী, অথচ কোনো অহংকার নেই তার। ২ সপ্তাহ ধরে আমাদের গ্রামের সবার ভালো-মন্দের খোঁজখবর নিয়েছেন তিনি। তাকে পেয়ে আমাদের পরিবার আনন্দিত।

রহমান জন বর্তমানে পেশায় ব্যবসায়ী হলেও এক সময় মডেলিং করতেন। তবে তেমন পরিচিতি পাননি।

শখের এটি দ্বিতীয় বিয়ে। এর আগে ২০১৫ সালে অভিনেতা নিলয় আলমগীরের সঙ্গে ঘর বেঁধেছিলেন তিনি। তবে তাদের সংসার বেশিদিন টেকেনি। ২০১৭ সালে বিয়ের দু’বছরের মাথায় তারা আলাদা থাকার সিদ্ধান্ত নেন। দীর্ঘদিনের প্রেমের পর বিয়ে করেছিল তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৮ শিশুসহ ২৯ জনের প্রাণহানি

চার মাস আগে দ্বিতীয় বিয়ে করেছেন শখ

আপডেট সময় ১০:৪১:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২০