ঢাকা ১২:২৭ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর তারেক রহমানের খুলনার সমাবেশে নেতাকর্মীদের ঢল বিএনপি জনগণের কাছে পরীক্ষিত দেশপ্রেমিক দল: ড. মোশাররফ হোসেন এমএ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদ ইসলামের রিট নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করবে বিএনপি: ইশরাক হোসেন খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে হিমালয়ের মত দাঁড়িয়েছিলেন: রিজভী নির্বাচিত হলে ঘরে ঘরে গ্যাস সংযোগের প্রতিশ্রুতি আমিনুল হকের জাতীয়তাবাদী শক্তি ও ভোটাররা সঙ্গে থাকলে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া সময়ের ব্যাপার: পার্থ বেহেশতের লোভ দেখিয়ে একটি দল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে: মেজর হাফিজ সুষ্ঠু নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচনের সকল প্রস্তুতি নিয়েছে প্রশাসন: স্বরাষ্ট্র উপদেষ্টা

খালেদা জিয়ার চার মামলার কার্যক্রম স্থগিতই থাকছে

আকাশ জাতীয় ডেস্ক:  

নাশকতার অভিযোগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রাজধানীর দুটি থানায় দায়ের হওয়া চার মামলার কার্যক্রমের ওপর হাইকোর্টের দেয়া স্থগিতাদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্ট আপিল বিভাগ। একইসঙ্গে এসব মামলার বিষয়ে হাইকোর্টের জারি করা রুল নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদেন নিষ্পত্তি করে সোমবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ভার্চুয়াল আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন ও বদরুদ্দোজা বাদল।

এর আগে ২০১৫ সালে করা নাশকতাসহ সহিংসতার অভিযোগে রাজধানীর দারুস সালাম থানায় তিনটি ও যাত্রাবাড়ী থানার একটি মামলায় অভিযোগপত্র আমলে নেয়ার বৈধতা চ্যালেঞ্জ করে ২০১৭ সালে হাইকোর্টে খালেদা জিয়া আবেদন করেন। পরে ওই বছরের ১৩ এপ্রিল হাইকোর্ট মামলাগুলোর কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দেন এবং রুল জারি করেন।

রুলে মামলায় অভিযোগ আমলে নেয়ার আদেশ কেন বাতিল করা হবে না, তা জানতে চান আদালত। পরে হাইকোর্টের আদেশটি স্থগিত চেয়ে আপিল করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। আজ হাইকোর্টের আদেশই বহাল রাখেন উচ্চ আদালত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর

খালেদা জিয়ার চার মামলার কার্যক্রম স্থগিতই থাকছে

আপডেট সময় ০৪:৩৪:০৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২০