ঢাকা ০২:২১ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তফশিল ঘোষণার ৩৬ দিনের মধ্যে দলীয় ১৫ নেতাকর্মী নিহত: টিআইবি বিএনপি সরকার গঠন করলে প্রথম দায়িত্ব দেশ পুনর্গঠন করা: তারেক রহমান নোয়াখালীতে বিএনপির নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ পূর্বাচলে প্লট দুর্নীতি, দুই মামলায় শেখ হাসিনার ১০, টিউলিপের ৪ বছরের কারাদণ্ড কুষ্টিয়ায় দুধ দিয়ে গোসল করিয়ে আ’লীগ কর্মীকে দলে নিলেন বিএনপি প্রার্থী ভেরিফায়েড অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাওয়া রহস্যজনক : রিজভী জামায়াতে ইসলামী দেশকে আফগানিস্তান বানাতে চায়: মির্জা ফখরুল ৪.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর তারেক রহমানের খুলনার সমাবেশে নেতাকর্মীদের ঢল বিএনপি জনগণের কাছে পরীক্ষিত দেশপ্রেমিক দল: ড. মোশাররফ হোসেন

আয়নায় নিজেদের চেহারা দেখুন: রিজভী

আকাশ জাতীয় ডেস্ক: 

‘বিএনপি দুর্নীতির পৃষ্ঠপোষক’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘পদ্মাসেতু, হলমার্ক, ক্যাসিনো বাণিজ্য, রিজেন্ট হাসপাতাল, জেকেজি হাসপাতাল, করোনার ভুয়া সার্টিফিকেট, ভুয়া মাস্ক কেলেঙ্কারি, বাংলাদেশ ব্যাংকের ৮০০ কোটি টাকা লুট এসব কী বিএনপির আমলে হয়েছিল? আসলে আপনাদের চোখে লজ্জা নেই। সেজন্য এসব কথা বলতে পারেন।

আয়নায় নিজেদের চেহারা দেখুন। ’
শনিবার (১৫ আগস্ট) সকালে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের নিচে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘আওয়ামী লীগ সরকার মানে পদ্মাসেতু, হলমার্কের দুর্নীতি। আওয়ামী লীগ মানে হলো ক্যাসিনোর সঙ্গে সম্পর্কিত রাজনৈতিক দল। তাদের গুরুত্বপূর্ণ নেতারা এর সঙ্গে জড়িত। আওয়ামী লীগ মানে হচ্ছে জেকেজি, রিজেন্ট হাসপাতাল। আওয়ামী লীগ মানে করোনার মিথ্যা ভুয়া সার্টিফিকেট দেওয়া। আর ওবায়দুল কাদের সাহেব বলেছেন, দুর্নীতি আর বিএনপি সমার্থক। তাহলে করোনার এ মিথ্যা সার্টিফিকেট কী বিএনপির আমলে দেওয়া হয়েছিল? পদ্মাসেতু, হলমার্ক, ক্যাসিনো, রিজেন্ট, জেকেজির কেলেঙ্কারি কী বিএনপির আমলে হয়েছিল?’

জাল করোনা সার্টিফিকেট, নকল মাস্ক সরবরাহের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘কয়েকদিন আগেও দেখা গেছে আওয়ামী লীগের একজন গুরুত্বপূর্ণ নেতা নকল মাস্ক আমদানির সঙ্গে জড়িত। আজকেও আছে। অনলাইন খুলে দেখেন। আপনারা বড় বড় কথা বলছেন, আয়নার সামনে গিয়ে দাঁড়ান। কতো কেলেঙ্কারি, কতো দুর্নীতি। আপনাদের এ দুর্নীতি নিয়ে যদি নাটক করা হয় সেটা হবে বিখ্যাত নাটক। একটা সরকার জোর করে ১২ বছর ক্ষমতায় থেকে জনগণের টাকাকে কীভাবে লুট করেছে সেটা ওই নাটকে ফুটে উঠবে। ’

রিজভী বলেন, ‘বৃহত্তর ফরিদপুর তারা বলে তাদের একেবারে ঘাঁটি। সেই ফরিদপুর পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক শত শত কোটি টাকা বানিয়েছে, পাচার করেছে। ফরিদপুরের মতো জেলা শহরে বিএমডাব্লিউ গাড়ি চালায়। তারা কারা, থানা পর্যায়ের-পৌরসভা পর্যায়ের নেতারা দুর্নীতি করে এতো টাকা উপার্জন করেছে। তাহলে জাতীয় নেতারা কী করেছে?’

তিনি বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়াকে একটা মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে শুধু প্রতিহিংসা চরিতার্থ করার জন্য। তিনি কারাগারের বাইরে কিন্তু সম্পূর্ণরূপে মুক্ত নন। আজকে অসুস্থ অবস্থায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুদূর যুক্তরাজ্য থেকে দল পরিচালনা করছেন। আমরা একটা দুঃসময় অতিবাহিত করছি। ’

পরে খালেদা জিয়ার ‍সুস্থতা, করোনায় মৃত দলীয় নেতাকর্মীদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, শহীদুল ইসলাম বাবুল, স্বেচ্চাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, ছাত্রদলের ভারপ্রাপ্ত দফতর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারী প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘এখনই পাকিস্তানকে বিশ্বকাপ থেকে বের করে দেয়ার সঠিক সময়’:ভারতের সাবেক ক্রিকেটার আতুল ওয়াসান

আয়নায় নিজেদের চেহারা দেখুন: রিজভী

আপডেট সময় ০৪:৪০:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২০