ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পেয়ে নাহিদ এক দফার ঘোষণা করেছিল: রাশেদ খান কামরাঙ্গীরচরে কারখানায় আগুন এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭’র সমর্থন পুনর্ব্যক্ত দেশকে গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে : এমপি খোকন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী আমরা সংবিধান সংশোধন করতে চাই, কখনও সংস্কারের কথা বলিনি : মির্জা ফখরুল বোয়ালখালীতে লবণ কারখানায় আগুনে দগ্ধ ২ শ্রমিকের মৃত্যু উত্তেজনার মধ্যেও ইরানের সঙ্গে আলোচনায় আগ্রহী ট্রাম্প বন্যাদুর্গতদের পুনর্বাসন করবে সরকার: প্রতিমন্ত্রী মীর হেলাল

খালেদার কেক না কাটার সিদ্ধান্ত জাতিকে স্বস্তি দিয়েছে: কাদের

আকাশ জাতীয় ডেস্ক:  

১৫ আগস্ট খালেদা জিয়ার কেক না কাটার সিদ্ধান্ত জাতিকে স্বস্তি দিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে ১৫ আগস্ট নিহতদের শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই কথা বলেন।

প্রতিবছর ১৫ আগস্ট আসলেই রাজনৈতিক অঙ্গন সরগরম থাকে জাতীয় শোক দিবস ও খালেদা জিয়ার ‘জন্মদিন’ পালন নিয়ে। বিতর্ক এড়াতে কয়েকবছর ধরে জাতির শোকের এইদিনে জন্মদিন পালন করেননি বিএনপি প্রধান। যদিও এই দিনে তার জন্মদিন নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক আছে।

বেগম খালেদা জিয়ার আরোগ্য ও দীর্ঘায়ু কামনায় শনিবার দেশব্যাপী দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করেছে বিএনপি।

খালেদার জন্মদিন পালনের দিকে ইঙ্গিত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, জাতীয় শোক দিবসে যারা জন্মদিন পালন করতো, সেটি এবার না করে কেক কাটার সংস্কৃতি থেকে বেরিয়ে আসায় জনগণ স্বস্তি পেয়েছে।

এ সময় বঙ্গবন্ধুর পাঁচ খুনিকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ড কার্যকর করার রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করা হয়েছে বলে জানান সেতুমন্ত্রী কাদের।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পেয়ে নাহিদ এক দফার ঘোষণা করেছিল: রাশেদ খান

খালেদার কেক না কাটার সিদ্ধান্ত জাতিকে স্বস্তি দিয়েছে: কাদের

আপডেট সময় ০৩:২৩:০৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২০