ঢাকা ০২:২৭ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তফশিল ঘোষণার ৩৬ দিনের মধ্যে দলীয় ১৫ নেতাকর্মী নিহত: টিআইবি বিএনপি সরকার গঠন করলে প্রথম দায়িত্ব দেশ পুনর্গঠন করা: তারেক রহমান নোয়াখালীতে বিএনপির নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ পূর্বাচলে প্লট দুর্নীতি, দুই মামলায় শেখ হাসিনার ১০, টিউলিপের ৪ বছরের কারাদণ্ড কুষ্টিয়ায় দুধ দিয়ে গোসল করিয়ে আ’লীগ কর্মীকে দলে নিলেন বিএনপি প্রার্থী ভেরিফায়েড অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাওয়া রহস্যজনক : রিজভী জামায়াতে ইসলামী দেশকে আফগানিস্তান বানাতে চায়: মির্জা ফখরুল ৪.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর তারেক রহমানের খুলনার সমাবেশে নেতাকর্মীদের ঢল বিএনপি জনগণের কাছে পরীক্ষিত দেশপ্রেমিক দল: ড. মোশাররফ হোসেন

খালেদা জিয়াকে মুক্ত বলা হলেও কার্যত তিনি মুক্ত নন : রিজভী

আকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, আমরা অত্যন্ত দুঃসময়ে বসবাস করছি। যে সময়টাতে কথা বলতে ভয়, কোন বাকস্বাধীনতা নেই। কথা বললেই হামলা-মামলা, গুম, খুন হত্যা ও জেল। এই হলো আমাদের বর্তমান অবস্থা। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসামূলকভাবে সাজা দেয়া হয়েছে। তাকে এখন মুক্ত বলা হলেও কার্যত তিনি মুক্ত না। কে বা কখন এই সরকারের নির্যাতনের শিকার হবে তার কোন ইয়ত্তা নাই।

শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু এবং সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রিজভী এসব কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দেওয়া বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, ওবায়দুল কাদের বলেছেন বিএনপি দুর্নীতির পৃষ্টিপোষক। তাহলে পদ্মা সেতুর কেলেঙ্কারি কি বিএনপির সময় হয়েছে? রিজেন্ট হাসপাতালে দুর্নীতি কি বিএনপির সময় হয়েছে? জেকেজির ভুয়া করোনা টেস্ট কি বিএনপির সময় হয়েছে? আপনারা বড় বড় কথা বলছেন? আয়নার সামনে দাঁড়ান। নিজেদের চেহারাটা দেখুন। আপনাদের দুর্নীতি নিয়ে যদি নাটক বানানো হয় সে নাটক হবে মহানাটক। কীভাবে একটা সরকার ১২ বছর জোর করে ক্ষমতায় থেকে কীভাবে জনগনের টাকা লুট করেছে।

তিনি বলেন, আওয়ামী লীগ মানেই ক্যাসিনোর সাথে সম্পর্ক, আওয়ামী লীগ মানেই জেকেজি, রিজেন্ট এর দুর্নীতি। লজ্জা হয় না আপনাদের? আসলে লজ্জা শরমের বালাই যাদের নেই তারাতো অনেক কিছুই বলতে পারে।

রিজভী বলেন, দীর্ঘ দুই বছর আমাদের প্রাণপ্রিয় নেত্রী বেগম জিয়াকে অন্যায়ভাবে জেলে রাখা হলেও তিনি আপোষ করেনি। তিনি যেকোন সঙ্কটে জনগণকে ছেড়ে যাননি। আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি।

বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেল এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট আব্দুস সালাম, মোস্তাফিজুর রহমান বাবুল প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘এখনই পাকিস্তানকে বিশ্বকাপ থেকে বের করে দেয়ার সঠিক সময়’:ভারতের সাবেক ক্রিকেটার আতুল ওয়াসান

খালেদা জিয়াকে মুক্ত বলা হলেও কার্যত তিনি মুক্ত নন : রিজভী

আপডেট সময় ০২:৪৫:১২ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২০