ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমরা সংবিধান সংশোধন করতে চাই, কখনও সংস্কারের কথা বলিনি : মির্জা ফখরুল উত্তেজনার মধ্যেও ইরানের সঙ্গে আলোচনায় আগ্রহী ট্রাম্প বন্যাদুর্গতদের পুনর্বাসন করবে সরকার: প্রতিমন্ত্রী মীর হেলাল মুর্শিদাবাদে স্কুল ভ্যানে ট্রেনের ধাক্কা, দুই শিক্ষার্থীসহ নিহত তিন ইরানের ৫ সেতু ও একাধিক শহরে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা, নিহত ৮ নাতনির মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানা-নানীসহ ৪ জনের এসএসসির ফল প্রকাশ কবে, যা জানাল শিক্ষা বোর্ড চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে: নাহিদ ইসলাম আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী

মেজর সিনহা হত্যা মামলায় ৭ আসামি র‌্যাবের রিমান্ডে

আকাশ জাতীয় ডেস্ক:  

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় রিমান্ড মঞ্জুর হওয়া পুলিশের চার সদস্য এবং এই ঘটনায় পুলিশের দায়ের হত্যা মামলায় তিন সাক্ষীকে রিমান্ডের জন্য নিয়ে গেছে র‌্যাব।

শুক্রবার সকাল ১০টার দিকে র‌্যাবের একটি টিম ৭ আসামিকে কক্সবাজার জেলা কারাগার থেকে নিয়ে যায়।

কক্সবাজার জেলা কারাগারের সুপার মোহাম্মদ মোকাম্মেল হোসেন জানান, অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় গ্রেফতারকৃত আসামিদের মধ্যে ৭ জনকে আজ সকাল ১০টায় র‌্যাব রিমান্ডের জন্য নিয়ে গেছে।

যাদের রিমান্ডে নেয়া হয়েছে তারা হলেন- কনস্টেবল সাফানুর করিম, কামাল হোসেন, আবদুল্লাহ আল মামুন ও এএসআই লিটন মিয়া। পুলিশ দায়েরকৃত মামলার সাক্ষী মো. নুরুল আমিন, মো. নেজামুদ্দিন ও মোহাম্মদ আয়াজ।

কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করা হলে বিচারক তামান্না ফারাহর এই সাতজনের প্রত্যেকের ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। কক্সবাজার র‌্যাব-১৫ এর করা আবেদনের প্রেক্ষিতে আদালত গত বুধবার এই আদেশ দিয়েছিলেন।

পরদিন বৃহস্পতিবার জেল গেটে গিয়ে আসামিদের ছাড়াই ফেরত চলে যায় র‌্যাবের বহর। আজ সকালে ৭ আসামিকে জেল থেকে নিয়ে যায় র‌্যাব-১৫।

৬ আগস্ট আদালতে আত্মসমর্পণ করা টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ, বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ লিয়াকত ও এসআই নন্দ দুলালকে এখনও রিমান্ডে নেয়া হয়নি। এই তিনজন কারাগারে রয়েছেন। তাদেরকেও যে কোনো সময় কারাগার হতে র‌্যাব হেফাজতে রিমান্ডে নেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমরা সংবিধান সংশোধন করতে চাই, কখনও সংস্কারের কথা বলিনি : মির্জা ফখরুল

মেজর সিনহা হত্যা মামলায় ৭ আসামি র‌্যাবের রিমান্ডে

আপডেট সময় ১২:২৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২০