ঢাকা ০৭:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ওসমানীনগরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ ৪ জন নিহত

আকাশ জাতীয় ডেস্ক: 

সিলেট-ঢাকা মহাসড়ক যেন হয়ে উঠেছে মৃত্যুকূপ। আজ বৃহস্পতিবারও ঘটেছে মর্মান্তিক দুর্ঘটনা। এ দুর্ঘটনায় চারজনের মৃত্যু ঘটেছে। এর মধ্যে দুই শিশু ও এক নারী রয়েছেন। অপরজন সিএনজি অটোরিকশা চালক।

আজ রাত ৮টার দিকে মহাসড়কের ওসমানীনগর উপজেলার সাদিপুরে মামুন পরিবহনের একটি বাস ও সিএনজি অটোরিকশার মধ্যে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। খবরটি নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক।

তিনি জানান, সাদিপুরে মামুন পরিবহনের একটি বাস একটি সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এতে সিএনজি অটোরিকশা চালক ওসমানীনগর উপজেলার মোবারকপুর গ্রামের আলা উদ্দিনের ছেলে জুনেদ মিয়া (২৮) ঘটনস্থলেই নিহত হয়েছেন। আরও গুরুতর আহত হন অন্তত ৮জন। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পেরণ করে।

এদিকে, ওসমানীর মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ বক্সের ইনচার্জ অমর ফারুক জানান, এ দুর্ঘটনায় গুরুতর আহত আরও তিনজনকে হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। নিহতরা হচ্ছেন- করিমা (৪), আরফা (১২) ও হামিদা (৩৬)। ধারণা করা হচ্ছে- তারা একই পরিবারের সদস্য।

স্থানীয়রা জানান, মামুন পরিবহনের সিলেটগামী একটি বাস ও শেরপুরগামী সিএনজি অটোরিকশাকে চাপা দিলে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। মর্মান্তিক এ ঘটনায় স্থানীয় জনতার মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এ রিপোর্ট (রাত সাড়ে ৯টা) পর্যন্ত দুপাশে আটকা পড়েছে শত শত গাড়ি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

ওসমানীনগরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ ৪ জন নিহত

আপডেট সময় ১১:১৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২০