ঢাকা ০৭:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ছেলেকে নিয়ে ফাঁকা রাস্তায় শাকিব খান

অাকাশ বিনোদন ডেস্ক:

ঈদুল ফিতর ছিল ছেলে আব্রামকে নিয়ে চিত্রনায়ক শাকিব খানের প্রথম ঈদ। কিন্তু তখন তিনি ছিলেন যুক্তরাজ্যে। জয়দীপ মুখার্জির ‘চালবাজ’ ছবির শুটিং হওয়ার কথা ছিল সেখানে। তাই ওই সময় ছেলেকে নিয়ে ঈদ উদ্‌যাপন করতে পারেননি বাবা শাকিব খান। এবার ঈদুল আজহায় তা পুষিয়ে নিলেন। আব্রামকে নিয়ে ঈদ করেছেন তিনি।

গতকাল শনিবার রাতে শাকিব খানের স্ত্রী অপু বিশ্বাস প্রথম আলোকে জানালেন, নতুন গাড়ি কিনেছেন শাকিব খান। গতকাল ঈদের দিন দুপুরের পর ছেলেকে নিয়ে নতুন গাড়িতে করে বেরিয়ে পড়েন। ঘণ্টা দুয়েক ছেলেকে নিয়ে রাজধানীর ফাঁকা রাস্তায় ঘুরে বেড়ান।

অপু বলেন, ‘বেলা দুইটার দিকে শাকিবের চাচাতো ভাই মনির জামান এসে আব্রামকে আমার মায়ের বাসা থেকে শ্বশুরের বাসায় নিয়ে যান। সেখান থেকে আব্রামকে নিয়ে শাকিব তাঁর নতুন গাড়িতে করে প্রায় দুই ঘণ্টা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছেন। ঈদের দিনে বাবার সঙ্গে আব্রামের সুন্দর সময় কেটেছে।’

ছেলের সঙ্গে নয়, শ্বশুরবাড়িতে অপু গিয়েছিলেন অন্য সময়। বললেন, ‘আমি পরে গিয়েছিলাম। ওই সময় বাসায় রান্না নিয়ে ব্যস্ত ছিলাম। নিজ হাতে ১০ পদ রান্না করেছি। রাত আটটার দিকে শ্বশুরবাড়িতে যাই। সেখানে ঘণ্টা খানেক ছিলাম। এরপর আব্রামকে সঙ্গে নিয়ে মায়ের বাসায় ফিরি।’

শাকিবের সঙ্গে দেখা হয়েছে? অপু বললেন, ‘হ্যাঁ, দেখা হয়েছে। আমি যখন আব্রামকে আনতে যাই, তখন ও বাসায় ছিল।’ এর বাইরে আর কিছু বলতে চাননি অপু বিশ্বাস।

Tag :
আপলোডকারীর তথ্য

ছেলেকে নিয়ে ফাঁকা রাস্তায় শাকিব খান

আপডেট সময় ১১:৫৮:০০ পূর্বাহ্ন, রবিবার, ৩ সেপ্টেম্বর ২০১৭