ঢাকা ০১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যাদুর্গতদের পুনর্বাসন করবে সরকার: প্রতিমন্ত্রী মীর হেলাল মুর্শিদাবাদে স্কুল ভ্যানে ট্রেনের ধাক্কা, দুই শিক্ষার্থীসহ নিহত তিন ইরানের ৫ সেতু ও একাধিক শহরে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা, নিহত ৮ নাতনির মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানা-নানীসহ ৪ জনের চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে: নাহিদ ইসলাম আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করুন,সরকারকে গোলাম পরওয়ার হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, আসলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ডেনমার্কের ট্রেড ইউনিয়নের কাছ থেকে সরকারের শিক্ষা গ্রহণ করা উচিত : রিজভী

আকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ডেনমার্কের ট্রেড ইউনিয়ন গরিব মানুষ, শ্রমিকদের প্রতি দরদ থেকে সহযোগিতা পাঠিয়েছে। তাদের কাছ থেকে সরকারের শিক্ষা নেওয়া উচিত।

আজ বৃহস্পতিবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়র নিচতলায় বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ-বিলস এর সহযোগিতায় জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে ত্রাণ বিতরণের সময় তিনি এসব কথা বলেন।

রিজভী আহমেদ বলেন, সরকার বড় বড় কথা বলছে আর শত শত বস্তা চাল পাওয়া যাচ্ছে তথাকথিত নির্বাচিত তাদের জনপ্রতিনিধিদের বাড়িতে। খাটের মধ্যে তেল পাওয়া যাচ্ছে। আর ডেনমার্কের ট্রেড ইউনিয়ন শ্রমিকদের দরদ থেকে সহযোগিতা পাঠিয়েছে। আর জাতীয়তাবাদী শ্রমিক দল শ্রমিকদের মধ্যে চাল-ডালসহ অন্যান্য সহযোগিতা প্রদান করছে। গণতন্ত্র থাকলে এই পার্থক্য হতো না।

তিনি বলেন, জাতীয়তাবাদী শ্রমিকদল শ্রমিকদের অধিকার আদায়ে নিরন্তন কাজ করে যাচ্ছে। সরকার পাটকল শ্রমিকদের চাকরীচ্যুত করেছে। শ্রমিকদল তার প্রতিবাদে মানববন্ধন করেছে। প্রতিবাদ করেছে, নিন্দা জানিয়েছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, যে দেশে করোনা সনদ ভুয়া দেওয়া হয়। করোনা পরীক্ষায় যেসব হাসপাতালকে দায়িত্ব দেওয়া হয়েছিল তারাও ভুয়া। যে দেশে মৃত্যু নিয়ে খেলা করা হয় সে দেশের সরকার শ্রমিকদের কল্যাণে কাজ করবে সেটা হতে পারে না। এই মহামারী করোনার মধ্যেও সরকার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শ্রমিকদের চাকরিচ্যুত করেছে। এটা কেবল অগণতান্ত্রিক সরকারের পক্ষেই সম্ভব।

জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে ত্রাণ বিতরণের সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর করিম মজুমদার, প্রচার সম্পাদক মঞ্জুরুল করিম মঞ্জু, শ্রমিকদল ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম বাদলসহ শ্রমিক দলের নেতাকর্মীরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন্যাদুর্গতদের পুনর্বাসন করবে সরকার: প্রতিমন্ত্রী মীর হেলাল

ডেনমার্কের ট্রেড ইউনিয়নের কাছ থেকে সরকারের শিক্ষা গ্রহণ করা উচিত : রিজভী

আপডেট সময় ০৪:৫২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২০