ঢাকা ০২:২৭ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তফশিল ঘোষণার ৩৬ দিনের মধ্যে দলীয় ১৫ নেতাকর্মী নিহত: টিআইবি বিএনপি সরকার গঠন করলে প্রথম দায়িত্ব দেশ পুনর্গঠন করা: তারেক রহমান নোয়াখালীতে বিএনপির নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ পূর্বাচলে প্লট দুর্নীতি, দুই মামলায় শেখ হাসিনার ১০, টিউলিপের ৪ বছরের কারাদণ্ড কুষ্টিয়ায় দুধ দিয়ে গোসল করিয়ে আ’লীগ কর্মীকে দলে নিলেন বিএনপি প্রার্থী ভেরিফায়েড অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাওয়া রহস্যজনক : রিজভী জামায়াতে ইসলামী দেশকে আফগানিস্তান বানাতে চায়: মির্জা ফখরুল ৪.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর তারেক রহমানের খুলনার সমাবেশে নেতাকর্মীদের ঢল বিএনপি জনগণের কাছে পরীক্ষিত দেশপ্রেমিক দল: ড. মোশাররফ হোসেন

১৫ আগস্টের মূল খলনায়কদের মুখোশ উন্মোচনের দাবি নানকের

আকাশ জাতীয় ডেস্ক:

১৫ আগস্টের খলনায়ক জিয়াউর রহমানসহ আন্তর্জাতিক কুচক্রের মুখোশ উন্মোচনের দাবি জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। আজ বৃহস্পতিবার দুপুরে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে স্বেচ্ছাসেবক লীগের আলোকচিত্র প্রদর্শনী ইতিহাস কথা কয় এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন দাবি জানান।

১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে নানক বলেন, ১৫ আগস্ট শুধুই কি কিছু  চিন্তার সামরিক অফিসার এই হত্যাযজ্ঞ চালিয়েছে? কি কারণে বঙ্গবন্ধুসহ তার পরিবারকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, কি কারণে বাংলাদেশকে উল্টোভাবে প্রতিবাহিত করা হয়েছিল, এ বিষয়গুলো আমাদের রাজনৈতিকভাবে চিন্তা করতে হবে।

সেদিনের জিয়াউর রহমানের এই গভীর ষড়যন্ত্রের মূল নায়ক উল্লেখ করে তিনি বলেন, শুধু জিয়াউর রহমানই নয় এর পিছনে আন্তর্জাতিক কিছু কুচক্রী মহলের হাত ছিল। সেই কুচক্রী মহল জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্তকারীদের জাতির সামনে মুখোশ উন্মোচন করা আজকের জরুরি প্রয়োজন। সেদিন যেভাবে বঙ্গবন্ধু ও তার পরিবারকে নিয়ে, শেখ মনিকে নিয়ে যেভাবে অপপ্রচার চালিয়েছে এ সময়ে এসেও সেই কুচক্রী মহল একইভাবে বাংলার মাটিতে বসে আওয়ামী লীগের বিরুদ্ধে জাতির কাছে অপপ্রচার চালিয়ে যাচ্ছে।

সকল নেতাকর্মীকে সতর্ক থাকার আহবান জানিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ পরিচালনা হচ্ছে বলেই দুর্নীতি করে কেউ আর ছাড় পাচ্ছে না এখন, দুর্নীতি করে কেউ ছাড় পেয়েছে এমন নজিরও বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেখাতে পারবে না। সে সময়ও জিয়াউর রহমান সংসদে আইন পাস করে বঙ্গবন্ধুর খুনিদেরকে দেশে নানান সুবিধা দিয়ে যে পাপ করেছে সে পাপে পাপীষ্ঠ হয়ে আপনাদের রাজনীতি এখন মৃত্যুর পর্যায়ে।

রাজনীতির মৃত্যুর পথে যে দলটি সে দলটি আজও অপপ্রচার চালিয়ে যাচ্ছে দাবি করে নানক বলেন, আগস্ট মাস এলেই সেই অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠে, নানান ধরনের অপপ্রচার চালাতে থাকে, দেশ ও জাতিকে বিভ্রান্ত পথে নিয়ে যাওয়ার চেষ্টা করে, এসব অপপ্রচারকারীদের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীদের সৎ থাকার আহবান জানান।

অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম বলেন, যারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিল, যারা ১৫ আগস্টের পটভূমি তৈরির ক্ষেত্রে ভূমিকা রেখেছে তাদের কর্মকাণ্ড, তাদের মুখোশ জাতির সামনে উন্মোচন হওয়া প্রয়োজন। খুনিদের বিচার করা হচ্ছে কিন্তু এর পিছনে যারা ছিলো তাদের মুখোশ উন্মোচন করার দরকার। একই সাথে দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিরো টলারেন্স ভূমিকা নিয়েছেন। আওয়ামী লীগের সকল নেতা কর্মীদের সেখানে সোচ্চার থাকার আহবান জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে দলের অনুপ্রবেশকারীদের তালিকা যে তালিকা দিয়েছে সে তালিকার কার্যক্রম এখনো চলছে বলে জানান।

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুল রহমান বাবু। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের নেতা আব্দুর রাজ্জাক, মেজবাউল হোসেন, খাইরুল হাসান জুয়েল, নাপা, আব্দুল আজিজ, কে এম মনোয়ারুল ইসলাম বিপুল, মহানগর দক্ষিণের সভাপতি কামরুল হাসান রিপন, মির্জা মোরশেদ মিলন প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘এখনই পাকিস্তানকে বিশ্বকাপ থেকে বের করে দেয়ার সঠিক সময়’:ভারতের সাবেক ক্রিকেটার আতুল ওয়াসান

১৫ আগস্টের মূল খলনায়কদের মুখোশ উন্মোচনের দাবি নানকের

আপডেট সময় ০৪:৪৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২০