ঢাকা ০৩:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর লিখিত প্রস্তাব বিনিময় করেছে ইরান-যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা গণতন্ত্র প্রতিষ্ঠায় টাউন হল সভা চালু থাকবে: শিক্ষা প্রতিমন্ত্রী ফ্যাসিস্ট সরকার দেশে ভঙ্গুর অর্থনীতি রেখে গেছে: প্রতিমন্ত্রী ‘এক-এগারোর’ মাসুদ উদ্দিন ফের ৪ দিনের রিমান্ডে কাল থেকে ৪ সিটিতে হামের টিকা শুরু, যাদের না দেয়ার পরামর্শ জনগণের অধিকার আদায়ে কোনো ছাড় দেওয়া হবে না: জামায়াত আমির ‘নগরবাসীর সক্রিয় সহযোগিতা ছাড়া ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়’ কক্সবাজারের পর্যটন স্পটে মিলবে ফ্রি ইন্টারনেট: তথ্যপ্রযুক্তি মন্ত্রী তেল আছে শুধু সংসদে: জামায়াত আমির

আর হাসাতে পারবেন না কপিল শর্মা

অাকাশ বিনোদন ডেস্ক:

‘দ্য কপিল শর্মা শো’ দেখে আর আপনি হাসতে পারবেন না। পাবেন না নির্মল আনন্দ, ঘণ্টাব্যাপী বিনোদন। কারণ, সনি চ্যানেলের এই শো বন্ধ হয়ে গেল। আর তা জানিয়েছেন কপিল শর্মা নিজেই। চ্যানেল কর্তৃপক্ষও জানিয়েছে। অনুষ্ঠানটি যে বন্ধ হচ্ছে, তা বেশ কিছুদিন ধরেই ধারণা করা হচ্ছিল। কেন?

আকাশে বিমানের মধ্যে কপিল শর্মার সঙ্গে সুনীল গ্রোভারের হাতাহাতি, সুনীলের শো ছেড়ে চলে যাওয়া, টিআরপি কমে যাওয়া—সব মিলিয়ে ভারতীয় মিডিয়াগুলো তো বলেই দিয়েছিল, ‘দ্য কপিল শর্মা শো’ বন্ধ হচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই।

এদিকে নিজের অনুষ্ঠানের প্রতি কপিল শর্মা নিজেও আগ্রহ হারিয়ে ফেলেছেন। অনুষ্ঠানের সেটে আসা তিনি প্রায় ছেড়েই দিয়েছেন। তাঁর জন্য দীর্ঘ সময় অপেক্ষা করে চলে যেতে বাধ্য হন অজয় দেবগন, ইলিয়ানা ডি’ক্রুজ, ইমরান হাশমি আর শাহরুখ খান! পরে কপিল শর্মার অপেশাদার আচরণ নিয়ে তাঁরা কথা বলেছেন মিডিয়ার সঙ্গে। তাঁদের মতে, ওই সময় কপিল শর্মা নাকি বাসায় ঘুমাচ্ছিলেন, ঘুম থেকে উঠতে পারেননি। আর কপিল শর্মার পক্ষ থেকে পরে মিডিয়াকে জানানো হয়, শারীরিক অসুস্থতার কারণেই শুটিং বাতিল করেছিলেন। তিনি উচ্চ রক্তচাপ সমস্যায় ভুগছেন। কয়েক মাস ধরেই তিনি অসুস্থ।

তবে কপিল শর্মা এখনো আশাবাদী, সুস্থ হয়ে তিনি আবার ‘দ্য কপিল শর্মা শো’ শুরু করতে পারবেন। কিন্তু সেই সম্ভাবনা কতটুকু, তা ভবিষ্যৎই বলবে।

পিঙ্কভিল, হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়া টুডে।

Tag :
আপলোডকারীর তথ্য

কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর

আর হাসাতে পারবেন না কপিল শর্মা

আপডেট সময় ১০:৩০:৫৭ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০১৭