ঢাকা ১০:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে: নাহিদ ইসলাম আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করুন,সরকারকে গোলাম পরওয়ার হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, আসলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকার দলীয় এমপিরা ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন আদেশ লঙ্ঘন করেছেন: আইনজীবী শিশির জুলাই শহীদদের আত্মত্যাগ বাঁচার অধিকার ফিরিয়ে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

সাংবাদিকদের বিশেষ মর্যাদা হনন করেছেন খালেদা জিয়া : তথ্যমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কলমের এক খোঁচায় সাংবাদিকদের বিশেষ মর্যাদা হনন করেছিলেন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ও বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাছান মাহমুদ।

তিনি বলেছেন, বঙ্গবন্ধু সাংবাদিকবান্ধব ছিলেন। তিনি সাংবাদিকদের বিশেষ মর্যাদার আসনে বসিয়েছিলেন। কিন্তু ২০০৬ সালে খালেদা জিয়া কলমের এক খোঁচায় সাংবাদিকদের বিশেষ মর্যাদার আসন থেকে শ্রমিক বানিয়ে দিয়েছেন।

আজ বুধবার বিকালে রাজধানীর কাকরাইলের পিআইবি মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহায়তায় এ সভার আয়োজন করে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট।

তথ্যমন্ত্রী বলেন, আইনটি সংশোধন হচ্ছে। ইতোমধ্যেই সংশোধিত আইনটি নীতিগত অনুমোদন পেয়েছে। এই আইন মন্ত্রিসভা থেকে পার্লামেন্টে নিয়ে যাব। সাংবাদিকদের যে মর্যাদা হনন করা হয়েছিল সেটি ফিরিয়ে দেওয়া হবে।

তিনি বলেন, এই মহামারিকালে সরকার সাংবাদিকদের সহায়তায় এগিয়ে এসেছে। ইতোমধ্যে প্রথম পর্যায়ে ১৫শ’ সাংবাদিককে সহায়তা দেয়া হয়েছে। দল-মত নির্বিশেষে এই সহায়তা দেয়া হয়েছে। যারা প্রেসক্লাবের গেটে দাঁড়িয়ে সরকারের সমালোচনা করে তাদেরও সহায়তা করা হয়েছে। এই সহায়তা অব্যাহত থাকবে।

তথ্য মন্ত্রণালয়ের সচিব ও বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান কামরুন নাহারের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপ-পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম কবীর। আরও বক্তব্য দেন বিএফইউজের একাংশের সভাপতি মোল্লা জালাল, জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, বিএফইউজের মহাসচিব শাবান মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি কুদ্দুস আফ্রাদ, সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, সাংবাদিক কাসেম হুমায়ুন প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত

সাংবাদিকদের বিশেষ মর্যাদা হনন করেছেন খালেদা জিয়া : তথ্যমন্ত্রী

আপডেট সময় ০৮:৫৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২০