ঢাকা ০২:২৭ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তফশিল ঘোষণার ৩৬ দিনের মধ্যে দলীয় ১৫ নেতাকর্মী নিহত: টিআইবি বিএনপি সরকার গঠন করলে প্রথম দায়িত্ব দেশ পুনর্গঠন করা: তারেক রহমান নোয়াখালীতে বিএনপির নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ পূর্বাচলে প্লট দুর্নীতি, দুই মামলায় শেখ হাসিনার ১০, টিউলিপের ৪ বছরের কারাদণ্ড কুষ্টিয়ায় দুধ দিয়ে গোসল করিয়ে আ’লীগ কর্মীকে দলে নিলেন বিএনপি প্রার্থী ভেরিফায়েড অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাওয়া রহস্যজনক : রিজভী জামায়াতে ইসলামী দেশকে আফগানিস্তান বানাতে চায়: মির্জা ফখরুল ৪.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর তারেক রহমানের খুলনার সমাবেশে নেতাকর্মীদের ঢল বিএনপি জনগণের কাছে পরীক্ষিত দেশপ্রেমিক দল: ড. মোশাররফ হোসেন

খালেদার নেতৃত্বে মানুষ হারানো অধিকার ফিরে পাবে: রিজভী

আকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এদেশের মানুষ হারানো অধিকার ফিরে পাবে বলে আশা প্রকাশ করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ আরাফাত রহমান কোকোর জন্মবার্ষিকী উপলক্ষে মিরপুরে মোহাম্মদীয়া ইসলামিয়া মাদ্রাসা ও এত্রিমখানায় খাবার বিতরণের পর তিনি এসব কথা বলেন। এ সময় বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মোট পাঁচটি মাদ্রাসা ও এতিমখানায় খাবার বিতরণ করেন আমিনুল হক।

তিনি বলেন, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র আরাফাত রহমান কোকোর আজ ৫১তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে আজ এতিমদের মাঝে খাবার বিতরণ করার এই আয়োজন করা হয়েছে। তিনি একজন ক্রিয়া সংগঠক ও সামাজিক ক্রীড়া ব্যক্তিত্ব ছিলেন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, গত ১২ বছর যাবত জাতীয়বাদী শক্তিকে দমন পীড়ন করে রাখা হয়েছে সেটা নজিরবিহীন। একটি দানব সরকার যা করে তার সকল কিছুকে ছাড়িয়ে গেছে এই সরকার। মানুষ নির্বিঘ্নে চলাচল করতে ভয় পাচ্ছে, মানুষ তার স্বাধীন মতামত প্রকাশ করতে ভয় পাচ্ছে। তাই মানুষের নির্বিঘ্নে চলাচল করা এবং মতামত প্রকাশের স্বাধীনতা অর্জনের জন্য আমাদের আজকে যে লড়াই সেই লড়াই অব্যাহত থাকবে। আমরা আজকে অঙ্গীকার করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এদেশের মানুষ আবার তাদের হারানো অধিকার ফিরে পাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘এখনই পাকিস্তানকে বিশ্বকাপ থেকে বের করে দেয়ার সঠিক সময়’:ভারতের সাবেক ক্রিকেটার আতুল ওয়াসান

খালেদার নেতৃত্বে মানুষ হারানো অধিকার ফিরে পাবে: রিজভী

আপডেট সময় ০৭:১৭:১২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২০