ঢাকা ০২:২৮ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তফশিল ঘোষণার ৩৬ দিনের মধ্যে দলীয় ১৫ নেতাকর্মী নিহত: টিআইবি বিএনপি সরকার গঠন করলে প্রথম দায়িত্ব দেশ পুনর্গঠন করা: তারেক রহমান নোয়াখালীতে বিএনপির নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ পূর্বাচলে প্লট দুর্নীতি, দুই মামলায় শেখ হাসিনার ১০, টিউলিপের ৪ বছরের কারাদণ্ড কুষ্টিয়ায় দুধ দিয়ে গোসল করিয়ে আ’লীগ কর্মীকে দলে নিলেন বিএনপি প্রার্থী ভেরিফায়েড অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাওয়া রহস্যজনক : রিজভী জামায়াতে ইসলামী দেশকে আফগানিস্তান বানাতে চায়: মির্জা ফখরুল ৪.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর তারেক রহমানের খুলনার সমাবেশে নেতাকর্মীদের ঢল বিএনপি জনগণের কাছে পরীক্ষিত দেশপ্রেমিক দল: ড. মোশাররফ হোসেন

বঙ্গবন্ধু হত্যায় জড়িতদের প্রতিষ্ঠিত করেন জিয়া : আমু

আকাশ জাতীয় ডেস্ক: 

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, জাতির পিতাকে হত্যা করে পাকিস্তানি দোসররা এদেশ থেকে আওয়ামী লীগের চিহ্ন মুছে ফেলতে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের রাজনৈতিক ও সামাজিকভাবে প্রতিষ্ঠিত করেছিলেন। নাগরিকত্বহীন গোলাম আজমকে দেশে ফিরিয়ে এনে নাগরিকত্ব প্রদান করেছিলেন।

সোমবার বেলা ১১টার দিকে ঝালকাঠি শহরের আমতলায় সদর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জেলা যুবলীগ আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে টেলিকনফারেন্সে যুক্ত হয়ে আমির হোসেন আমু এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ১৯৭১ সালে দেশ স্বাধীন হওয়ার পর স্বাধীনতাবিরোধী পাকিস্তানি দোসররা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার ষড়যন্ত্র করে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়। সেদিন ভাগ্যক্রমে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বেঁচে যান। স্বাধীন দেশে ঘাপটি মেরে থাকা পাকিস্তানি দোসররা তাকেও হত্যা করতে ১৯ বার চেষ্টা করেছে। জাতির পিতার রেখে যাওয়া অসমাপ্ত কাজ তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পন্ন করে যাচ্ছেন।

ঝালকাঠি জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করীম জাকিরের সভাপতিত্বে আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘এখনই পাকিস্তানকে বিশ্বকাপ থেকে বের করে দেয়ার সঠিক সময়’:ভারতের সাবেক ক্রিকেটার আতুল ওয়াসান

বঙ্গবন্ধু হত্যায় জড়িতদের প্রতিষ্ঠিত করেন জিয়া : আমু

আপডেট সময় ০৬:২৪:২৯ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২০