ঢাকা ০৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাইবার অপরাধ ও গুজব এখন বড় চ্যালেঞ্জ : আইজিপি মার্কিন হামলা হলে ভয়াবহ পালটা জবাবের হুঁশিয়ারি ইরানের জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন হবে : প্রতিমন্ত্রী টুকু এইচএসসির আন্দোলনে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা : স্বরাষ্ট্রমন্ত্রী গ্রিন কার্ডের জন্য লাখ ডলার ফি নেয়ার পরিকল্পনা ট্রাম্পের, বড় পরিবর্তনের ইঙ্গিত জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা হবে : প্রতিমন্ত্রী ইশরাক পারিবারিক কলহের জেরে ঘরে আগুন, স্বামীকে তালাক দিলেন স্ত্রী সব স্কুল ও কলেজের জন্য মাউশির জরুরি নির্দেশনা বোয়ালখালীতে লবণ কারখানায় আগুন, দগ্ধ ১০ শ্রমিক পাবনায় মাইকিং করে পুলিশের ওপর হামলা, ওসিসহ আহত ২

বাংলাদেশকে মানবিক রাষ্ট্র গড়তে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: ফখরুল

আকাশ জাতীয় ডেস্ক: 

পবিত্র ঈদের রাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভে পুলিশ গুলিতে সাবেক সেনা কর্মকর্তা সিনহা রাশেদের অকাল মৃত্যুর ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এ ঘটনায় জড়িত অপরাধীদের চিহ্নিত করে অবিলম্বে আইনের আওতায় আনার জোর দাবি জানান।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব এ দাবি জানান।

বিবৃতিতে তিনি বলেন, সব নাগরিকের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। কিন্ত বর্তমান সরকারের আমলে গত এক দশকে নাগরিকের এই মৌলিক অধিকার নিশ্চিতে রাষ্ট্র লাগাতারভাবে নিষ্ক্রিয়তা ও ব্যর্থতার পরিচয় দিয়ে চলছে। সর্বশেষ গত শুক্রবার সাবেক সেনা কর্মকর্তার এই অকাল মৃত্যুর ঘটনা দেশবাসীকে আবারও ক্ষুব্ধ করেছে।

বিএনপি মহাসচিব বিবৃতিতে আরও বলেন, বিএনপি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম, খুন এবং অমানবিক শারীরিক ও মানসিক নির্যাতনের অবসান ঘটানোর জন্য জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। সে প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার কাজে জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি তার যথাযথ ভূমিকা পালন করে চলবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাইবার অপরাধ ও গুজব এখন বড় চ্যালেঞ্জ : আইজিপি

বাংলাদেশকে মানবিক রাষ্ট্র গড়তে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: ফখরুল

আপডেট সময় ০৮:২০:২১ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২০