ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

খালেদা জিয়া এখনো বেশ অসুস্থ: মির্জা ফখরুল

আকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়া এখনো বেশ অসুস্থ। তার সমস্যাগুলোর এখনো সমাধান করা সম্ভব হয়নি। তিনি তো চিকিৎসার সুযোগ পাচ্ছেন না। বর্তমান অবস্থায় দেশের হাসপাতালগুলোয় যাওয়া যায় না। ডাক্তাররা আসতে পারছেন না। বিদেশে গিয়ে যে চিকিৎসা করবেন, তারও কোনো সুযোগ নেই। সেই কারণে তার উন্নত যে চিকিৎসা, সে সুযোগ তিনি পাননি। সেই সুযোগের অপেক্ষায় আছি। আশা করব, তিনি সে সুযোগ পাবেন।

আজ শনিবার রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানো শেষে বিএনপির মহাসচিব এসব কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়া সুস্থ থাকতে তাকে নিয়েই আসতাম। কিন্তু মিথ্যা মামলায় আটক রাখা হয়েছিল। এখন নানা রকম শর্ত দিয়ে রাখা হয়েছে।

দেশে বন্যা পরিস্থিতি নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এবার বন্যা দীর্ঘস্থায়ী হবে বলে আশঙ্কা করা হচ্ছে। একটা দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা উচিত, যা তারা (সরকার) করে না এবং অন্যের মতামতকে প্রাধান্য দেয় না। আমাদের সীমাবদ্ধতার মধ্যেই কাজ শুরু করেছি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

খালেদা জিয়া এখনো বেশ অসুস্থ: মির্জা ফখরুল

আপডেট সময় ০৪:০০:৫৮ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২০