ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফজলুর রহমান মুক্তিযুদ্ধে নিজের অবদান বলতে গিয়ে অন্যের অবদানকে হাতুড়িপেটা করেছেন :শফিকুর রহমান মুক্তিযুদ্ধের সঙ্গে গণঅভ্যুত্থানের তুলনা করা অন্যায় : ফজলুর রহমান বিরোধী দলের অনেকেই আমাকে ‘ফজা পাগলা’ বলে ডাকে: সংসদে ফজলুর রহমান থানায় মামলা করতে গিয়ে হয়রানি ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ-জ্বালানি ইতিহাসে নতুন অধ্যায়ে বাংলাদেশ ভুটানের সঙ্গে আঞ্চলিক বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর রাজধানীতে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যার অভিযোগ এনসিপির নুসরাতের মনোনয়ন গ্রহণ করবে ইসি, আপিল না করার সিদ্ধান্ত প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক ফ্যাসিবাদী শাসনের অবসানের পর গণতন্ত্রের পথে হাঁটছে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

বাবা হলেন ক্রিকেটার হার্দিক পান্ডিয়া

আকাশ স্পোর্টস ডেস্ক: 

বাবা হলেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। হার্দিকের স্ত্রী নাতাশা স্টানকোভিচ বৃহস্পতিবার এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় হার্দিক পান্ডিয়া নিজেই এ সুখবর জানিয়েছেন।

বছরের শুরু থেকেই ভক্তদের সারপ্রাইজ দিয়ে চলেছেন হার্দিক। কখনও অভিনেত্রী প্রেমিকার সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে, আবার কখনও বা চুপিসারে বাগদান পর্ব সেরে। মে মাসে লকডাউনের মধ্যেই ভক্তদের জানিয়ে দেন নিজের বাবা হওয়ার খবর। তখনও হার্দিকের বিয়ের খবর কেউ জানত না। পরে জানা যায়, লকডাউনের মধ্যেই অন্তঃসত্ত্বা বান্ধবীকে বিয়ে করেছেন তিনি। এবার স্ত্রী নাতাশা জন্ম দিলেন পুত্র সন্তানের।

নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে সদ্যজাত সন্তানের একটি ছবি পোস্ট করেন হার্দিক। যাতে দেখা যাচ্ছে, তার সন্তান তার হাতের আঙুল শক্ত করে ধরে আছে। যদিও ছবিতে শিশুটির মুখ দেখা যায়নি।
হাসপাতাল সুত্রে জানা গেছে, নাতাশা এবং সদ্যোজাত সন্তান দুজনই ভাল আছেন।

উল্লেখ্য, মে মাসের ৩১ তারিখ নিজেদের বাবা-মা হওয়ার খবর প্রকাশ্যে আনেন নাতাশা এবং হার্দিক। সেদিন প্রথমে নিজেদের একটি ছবি পোস্ট করেন হার্দিক। সেই ছবি শেয়ার করে নতাশা মন্তব্য করেন, “এযাবৎকাল হার্দিক এবং আমি একসঙ্গে জীবনের প্রতিটা মুহূর্ত ভীষণ সুন্দরভাবে উপভোগ করেছি। আমাদের এই আনন্দে শামিল হতে আসছে আরও একটি নতুন প্রাণ। জীবনের নতুন জার্নির জন্য আমরা দুজনেই ভীষণ খুশি তো বটেই, উচ্ছ্বসিতও! আপনাদের শুভেচ্ছা এবং আশীর্বাদ কাম্য।”

এর ঠিক তিনমাস পর বৃহস্পতিবার পুত্র সন্তানের জন্ম দিলেন নাতাশা। এই সুখবর পেয়ে স্বাভাবিকভাবেই হার্দিক এবং নাতাশার ভক্তরা বেশ খুশি। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই শুভেচ্ছার বন্যা বইছে।

Tag :
আপলোডকারীর তথ্য

ফজলুর রহমান মুক্তিযুদ্ধে নিজের অবদান বলতে গিয়ে অন্যের অবদানকে হাতুড়িপেটা করেছেন :শফিকুর রহমান

বাবা হলেন ক্রিকেটার হার্দিক পান্ডিয়া

আপডেট সময় ০৬:২৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০