ঢাকা ০৯:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ শতাধিক নেতাকর্মী নিয়ে আ.লীগ ছাড়লেন চেয়ারম্যানসহ ৯ ইউপি সদস্য ১৬ জুলাই ঘিরে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন মালয়েশিয়ায় ইসরাইলি নাগরিক শনাক্ত হলে সঙ্গে সঙ্গেই বহিষ্কার আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার:প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরকারের বসা উচিত:নাসীরুদ্দীন পাটওয়ারী ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস এমপিরা পৃষ্ঠপোষক না হলে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে:সংসদে বিরোধীদলীয় নেতা

সড়কে শৃঙ্খলা না ফেরায় ওবায়দুল কাদেরের ক্ষোভ প্রকাশ

আকাশ জাতীয় ডেস্ক:

সড়ক ও সেতু উন্নয়নে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিতে বরাদ্দ দিলেও সড়কে শৃঙ্খলা না ফেরায় ক্ষোভ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি সড়ক নির্মাণ কাজের গুণগত মান নিয়েও প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, দেশে অবকাঠামো উন্নয়ন অনেক হয়েছে তবুও এখনও সড়কে শৃঙ্খলা ফিরে আসেনি। এ বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) নিয়েও অনেক অভিযোগ রয়েছে। সর্ষের মধ্য থেকে ভূত অবশ্যই তাড়াতে হবে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) দেশের পতাকাবাহী গণপরিবহন, সরকার এ প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়ানোর চেষ্টা করেছে। দুর্নীতি থেকে বেরিয়ে না আসলে এ প্রতিষ্ঠান টেকানো কঠিন হবে, অনিয়ম বন্ধ করতে হবে এবং সতর্ক বা সংশোধন না হলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানান মন্ত্রী। তিনি বিআরটিএকেও এ বিষয়ে সতর্ক করেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ বুধবার চট্টগ্রামে সড়ক ও জনপথ অধিদপ্তরে চট্টগ্রাম সড়ক জোন, বিআরটিসি, বিআরটিএ, টানেল প্রকল্পের অগ্রগতি ও ঈদ প্রস্তুতি নিয়ে আলোচনার সময় এসব কথা বলেন। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সড়ক পরিবহন আইন বাস্তবায়নে নিজ নিজ স্বার্থে পরিবহন মালিক ও শ্রমিকদের আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চার লেনে উন্নীত করার লক্ষ্যে ইতিমধ্যে জাইকার অর্থায়নের নীতিগত অনুমোদন পাওয়া গেছে। চট্টগ্রামের মেট্রোরেল স্থাপনের লক্ষে কার্যক্রম শুরু হয়েছে। সম্ভাব্যতা যাচাইয়ের পাশাপাশি অর্থায়নের বিষয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ইআরডি’র মাধ্যমে চেষ্টা অব্যাহত রেখেছে। কর্ণফুলী টানেলের দুটো টিউবের একটির খনন কাজ প্রায় ৯০ ভাগ শেষ হয়েছে
কক্সবাজার থেকে ইনানী পর্যন্ত মেরিন ড্রাইভ ৩২ ফুট প্রশস্তকরণ প্রকল্পের প্রস্তুতি দ্রুত শেষ করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের।

চট্টগ্রাম ও পার্বত্য এলাকায় পাহাড়ি ঢলের আশঙ্কা থাকায় আগে থেকেই প্রস্তুতি নেওয়ায় নির্দেশ দিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সরকার বন্যাদুর্গত মানুষের পাশে আছে, এবং সরকারের পাশাপাশি আওয়ামী লীগের নেতা-কর্মীরাও মানবিক সহায়তা নিয়ে তাদের পাশে আছে।

ওবায়দুল কাদের সড়কের সাথে সংশ্লিষ্ট সকলকে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এবং মানুষকে স্বস্তি দিতে অবিরাম বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত সড়ক সাথে সাথে মেরামত করার আহবান জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

সড়কে শৃঙ্খলা না ফেরায় ওবায়দুল কাদেরের ক্ষোভ প্রকাশ

আপডেট সময় ০৩:২৩:৫২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২০