ঢাকা ০৪:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ঈদে সব শোর প্রাপ্ত সম্মানী বন্যার্তদের দিচ্ছেন শাকিব খান

অাকাশ বিনোদন ডেস্ক:

এবারের বেশ কয়েকটি টিভি শোতে অংশ নিয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। সেসব শো থেকে প্রাপ্ত সম্মানী বন্যার্তদের সাহায্যার্থে ব্যয় করবেন তিনি।

সম্প্রতি এশিয়ান টিভির বিশেষ ঈদ আয়োজনের একটি অনুষ্ঠানে অংশ নিয়ে এমনটিই বলেছেন তিনি। শাকিব খানের এক্সক্লুসিভ ইন্টারভিউ ‘ঈদ উইথ মুভি স্টার’।

উপস্থাপক নওশীনের সঞ্চালনায় শাকিব খানের সঙ্গে কথোপকথনে তার নিজের ক্যারিয়ারের সাম্প্রতিক বিভিন্ন ইস্যুসহ ভালো লাগা, মন্দলাগা উঠে এসেছে। শাকিব খান বলেন, ‘অনুষ্ঠানটি খুবই এনজয় করেছি।

ঈদের আগে খুব বেশি চ্যানেলে আমি ইন্টারভিউ দিইনি। এছাড়া এবারের ঈদের টক শো’র সম্মানী নিয়েও আমি একটি প্ল্যান করেছি, তা হল যে কটি টক শোতে আমি সম্মানী হিসেবে যা-ই পেয়েছি তার সঙ্গে আমার একটি বড় কন্ট্রিবিউশন যোগ করে বন্যার্তদের সাহায্যার্থে পাঠাব।

আমি তাই ঈদ শো করার সময়ও মনে হয়েছে একটি নৈতিক দায়িত্ব পালন করছি।’ বন্যার্তদের সাহায্যার্থে এই মহৎ উদ্যোগে শাকিব খান তার ঈদ শোতে নিজের ভক্তদের কথা বলতে গিয়ে বললেন, ‘দেখুন দেশের অনেক এলাকার মানুষ তো আমার ছবিটাও দেখতে পারবে না।

তারা হয়তো নিজের জীবন নিয়েও সংকটে। সে ক্ষেত্রে এটা আমার গুরুদায়িত্ব বলে আমি মনে করি।’ অনুষ্ঠানটি ঈদের তৃতীয় দিন সন্ধ্যা ৭টা ১০ মিনিটে এশিয়ান টেলিভিশনে প্রচার হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

ঈদে সব শোর প্রাপ্ত সম্মানী বন্যার্তদের দিচ্ছেন শাকিব খান

আপডেট সময় ১২:২৩:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০১৭