ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

টেলিভিশনে আসছে ‘কফি আড্ডা উইথ পিয়াল’

আকাশ বিনোদন ডেস্ক : 

দেশের জনপ্রিয় সব শোবিজ তারকাদের এক করে নতুন একটি শো নিয়ে হাজির হচ্ছেন ফ্যাশন ডিজাইনার ও চলচ্চিত্র প্রযোজক পিয়াল হোসাইন।শো’য়ের নাম ‘কফি আড্ডা উইথ পিয়াল’।

২০ মিনিট এর এ শো’তে প্রতি পর্বে দুজন করে অতিথি দেখা যাবে।সাম্প্রতি শুটিং সম্পূর্ণ হওয়া পর্বগুলোতে পিয়ালের অতিথি হয়ে এসেছেন ইমন-নিরব,এভ্রিল-জেসিয়া,সাঞ্জু জন-আচঁল,ইভান শাহরিয়ার সোহাগ-বুলবুল টুম্পা এবং আরজে নিরব ও শান্তা জাহান।

বাবলু আক্তার বাবুর পরিচালনা এবং আসিফ খানের প্রযোজনায় ‘কফি আড্ডা উইথ পিয়াল’ শো’টি আগস্ট থেকে একটি বেসরকারি চ্যানেলে প্রচারিত হবে।পাশাপাশি পিয়াল হোসাইনের ইউটিউব চ্যানেলেও দেখা যাবে শো’টির প্রতি পর্ব।

পিয়াল হোসাইন বলেন,’শো’টির মধ্যে দিয়ে প্রথমবারের মতো উপস্থাপনায় নাম লেখালাম।করোনায় গৃহবন্দী অবস্থায় ব্যাপারটা আমার মাথায় ঘুরপাক খাচ্ছিলো।শো’তে যারা অতিথি হচ্ছেন সবার কাছে আমি কৃতজ্ঞ।করোনাময় এই সময়ে তারা আমার ডাকে সাড়া দিয়েছেন।’

তিনি আরো বলেন,’কফি আড্ডা উইথ পিয়াল’ শো’টি গতানুগতিক শো’গুলো থেকে ভিন্ন ধাচের।এখানে যেসব সেলেব্রেটিরা অতিথি হয়ে আসেন তারা কেউ নিজেদের কাজ নিয়ে আলাপ করেন না।ব্যক্তিগত জীবন ও নানা অভিজ্ঞতা নিয়ে কথাবার্তা বলবেন।

উল্লেখ্য, ফ্যাশন ডিজাইনার হিসেবে প্রতিষ্ঠিত পিয়াল হোসাইন এরই মধ্যে চলচ্চিত্র প্রযোজনাতেও নাম লিখিয়েছেন। তার প্রযোজিত ছবি স্বপ্নবাজি’।দেশের মডেলিং ইন্ডাস্ট্রির মডেলদের নানা চড়াই উৎরাই নিয়ে এগিয়েছে ছবিটির। রায়হান রাফির পরিচালনায় ছবিতে অভিনয় করছেন সিয়াম, মাহি, পিয়া জান্নাতুল, প্রিয়ন্তি উর্বী প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদিতে কঠোর বিধিনিষেধ, ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী

টেলিভিশনে আসছে ‘কফি আড্ডা উইথ পিয়াল’

আপডেট সময় ১১:৫৩:০১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২০