ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চাকরির আশ্বাস দিয়ে তরুণীকে অফিসে ডেকে ‘ধর্ষণ’

আকাশ জাতীয় ডেস্ক: 

চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে রাজধানীর বাড্ডা প্রগতি সরণির একটি অফিস কক্ষে ডেকে নিয়ে ১৮ বছরের তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সহযোগী দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শনিবার দুপুরে ঐ তরুণীর স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদুর রহমান গণমাধ্যমকে জানান, মেয়েটির বাড়ি পটুয়াখালী। উচ্চমাধ্যমিক পাসের পর চাকরির উদ্দেশ্যে গত ৯ দিন আগে বাড্ডা হোসেন মার্কেটের পেছনে ময়নারবাগ এলাকায় তার এক পরিচিতের বাসায় আসে। সেখানে এক ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয়। সেই যুবক তাকে প্রগতি সরণির শেল্টার সিকিউরিটি সার্ভিসেস বিডি লিমিটেডে চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দেন। এরপর গত শুক্রবার (১৭ জুলাই) তাকে প্রগতি সরণির গ ৯৭/১ নম্বর এই ভবনের চারতলার ওই কম্পানির অফিসে নিয়ে যান।

তিনি জানান, ওই ব্যক্তি অফিসের দরজা বন্ধ করে তাকে ধর্ষণ করেন এবং দ্বিতীয় আসামি অপারেশন ম্যানেজার শহিদুল হক (৪৫) রুমের দরজা বাইরে থেকে তালা আটকে দেন। সিকিউরিটি কম্পানির ম্যানেজিং ডিরেক্টর জাহিদ হাসানও ধর্ষণে সহায়তা করে। বেলা আড়াইটার দিকে ধর্ষণের শিকার হওয়ার পর কিশোরী লজ্জায় কাউকে কিছু না বলে পরিচিতের ওই বাসায় চলে যান এবং পরবর্তীতে অন্য একটি অনলাইন শপিংয়ে চাকরি নেন। সেখানে চাকরিরত অবস্থায় সহকর্মীদের কাছে ঘটনা খুলে বলেন। সহকর্মীরা তাকে নিয়ে শুক্রবার রাতে বাড্ডা থানায় এসে ঘটনার বিস্তারিত জানায় এবং ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করেন।

এদিকে পুলিশ জানায়, অভিযান চালিয়ে ধর্ষণের সহায়তাকারী দুই আসামিকে গ্রেপ্তার করলেও মূল আসামিকে এখনও গ্রেপ্তার করা যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

বিরতির পর নতুন রূপ নিয়ে ফিরছেন রাইমা সেন

চাকরির আশ্বাস দিয়ে তরুণীকে অফিসে ডেকে ‘ধর্ষণ’

আপডেট সময় ০৬:৪৯:৩১ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২০