ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর লিখিত প্রস্তাব বিনিময় করেছে ইরান-যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা গণতন্ত্র প্রতিষ্ঠায় টাউন হল সভা চালু থাকবে: শিক্ষা প্রতিমন্ত্রী ফ্যাসিস্ট সরকার দেশে ভঙ্গুর অর্থনীতি রেখে গেছে: প্রতিমন্ত্রী ‘এক-এগারোর’ মাসুদ উদ্দিন ফের ৪ দিনের রিমান্ডে কাল থেকে ৪ সিটিতে হামের টিকা শুরু, যাদের না দেয়ার পরামর্শ জনগণের অধিকার আদায়ে কোনো ছাড় দেওয়া হবে না: জামায়াত আমির ‘নগরবাসীর সক্রিয় সহযোগিতা ছাড়া ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়’ কক্সবাজারের পর্যটন স্পটে মিলবে ফ্রি ইন্টারনেট: তথ্যপ্রযুক্তি মন্ত্রী তেল আছে শুধু সংসদে: জামায়াত আমির

হৃতিককে নিয়ে হবে গেম খেলা

অাকাশ বিনোদন ডেস্ক:

‘ধুম’ তারকা হৃতিক রোশন আবারও ধুম মাতাবেন। তবে, এবার রুপালি পর্দায় নয়, ঘটনা তিনি ঘটাতে যাচ্ছেন অন্য কোথাও। সম্প্রতি ভারতীয় এক গেম প্রস্তুতকারক সংস্থা হৃতিকের সঙ্গে হাত মিলিয়ে এনেছেন এক অভিনব বাইক রেসিং গেম। গেমটির প্রধান চরিত্রটি হৃতিকের ওপরই নির্মাণ করা হয়েছে। এমনকি গেমটির নাম রাখা হয়েছে ‘হৃতিক বাইক রেসিং গেম’।

এত বলিউড তারকা থাকতে হৃতিক কেন? তার উত্তরে সংস্থার মুখপাত্র জানান, ‘আমাদের কাছে হৃতিক রোশন ছাড়া আর কাউকেই এই গেমের জন্য উপযুক্ত মনে হয়নি। তিনিই ছিলেন আমাদের প্রথম পছন্দ।’ তিনি আরও বলেন, ‘হৃতিক ভারতের সবচেয়ে স্টাইলিশ অভিনেতাদের মধ্যে অন্যতম। ‘ধুম ২’তে বাইক চোরের ভূমিকায় অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন।

‘ধুম ২’ ছবিতে হৃতিক অভিনীত আরিয়ান চরিত্রটি এখনো অনেক জনপ্রিয়। এই ছবিতে তাঁর সাজপোশাক, স্টাইল সবার মন জয় করে। বলা যায়, তিনি বলিউডে সূচনা করেন এক নতুন ফ্যাশন স্টেটমেন্ট। দেখা যাক, এবার গেমের দুনিয়ায় কতটা ধুম মাতাতে পারেন হৃতিক।

Tag :
আপলোডকারীর তথ্য

কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর

হৃতিককে নিয়ে হবে গেম খেলা

আপডেট সময় ১১:৪৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০১৭