ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘সাবরিনা জেকেজির চেয়ারম্যান এমন ডকুমেন্ট মেলেনি’

আকাশ জাতীয় ডেস্ক:  

করোনাভাইরাসের পরীক্ষা কেলেংকারিতে জড়ানো জোবেদা খাতুন হেলথ কেয়ারের (জেকেজি) চেয়ারম্যান হিসেবে ডা সাবরিনার সম্পৃক্ততা পাওয়া যায়নি। তবে তিনি প্রতিষ্ঠানটির আহ্বায়ক ছিলেন। গোয়েন্দা পুলিশ-ডিবি দ্রুতই এই মামলার চার্জশিট জমা দেবে।

বুধবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এই তথ্য জানান ডিবির অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন।

তিনি বলেন, ‘সাবরিনার মামলা অনেক এগিয়েছি, শিগগির চার্জশিট দেয়া হবে। জেকেজির চেয়ারম্যান ছিল এমন ডকুমেন্ট আমরা পাইনি। সে ওখানে কনভেনার (আহ্বায়ক) ছিলেন।’

গত ১২ জুলাই সাবরিনাকে তেজগাঁও থানায় হওয়া মামলায় গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে ঢাকার আদালতে হাজির করে তিন দিনের রিমান্ডে নেয়া হয়। ১৭ জুলাই দ্বিতীয় দফায় তাকে দুই দিনের রিমান্ডে নেয়া হয়।

এর আগে গত ২৩ জুন করোনার ভুয়া সনদ দেয়া, জালিয়াতি ও প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করা হয় সাবরিনার স্বামী আরিফুলসহ ছয়জনকে।

জেকেজির কর্ণধার স্বামী আরিফুলের সঙ্গে মিলে করোনা পরীক্ষার নামে কোটি কোটি টাকা লুটেছেন বলে অভিযোগ উঠে চিকিৎসক সাবরিনার বিরুদ্ধে। গণমাধ্যমে তাকে চেয়ারম্যান উল্লেখ করা হলেও তিনি বরাবরাই এই পদে থাকার কথা অস্বীকার করে আসছিলেন। তবে, তদন্তের স্বার্থে তাকে গ্রেপ্তার করে রিমান্ডে নেয় পুলিশ।

গ্রেপ্তারের পর ডা. সাবরিনাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের রেজিস্টার্ড চিকিৎসকের পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘সাবরিনা জেকেজির চেয়ারম্যান এমন ডকুমেন্ট মেলেনি’

আপডেট সময় ০৫:০৫:২৮ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০