ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মৃত্যুদণ্ডের রায় রিভিউ চেয়ে আজহারের আবেদন

আকাশ জাতীয় ডেস্ক: 

একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের পক্ষে মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন দাখিল করা হয়েছে ।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় রবিবার এই আবেদন দাখিল করা হয়।

আজহারের আইনজীবী মোহাম্মদ শিশির মনির এই তথ্য নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, ২৩ পৃষ্ঠার রিভিউ আবেদনে ফাঁসির দণ্ড থেকে খালাস চেয়ে ১৪টি যুক্তি দেখানো হয়েছে।

এর আগে গত ২৫ মার্চ মানবতাবিরোধী অপরাধ মামলায় আজহারুল ইসলামের মৃত্যুদণ্ড বহালের রায় প্রকাশ করে আপিল বিভাগ। রায় প্রকাশের পর মানবতাবিরোধী অপরাধের মামলার আসামিরা রিভিউ করার জন্য ১৫ দিন সময় পেয়ে থাকেন। কিন্তু করোনার কারণে নিয়মিত আদালত বন্ধ হয়ে যাওয়ায় এতদিন রিভিউ করতে পারেননি আজহার।

গত বছরের ৩১ অক্টোবর আজহারুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।

২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া রায়ে মামলায় আনীত দুই নম্বর, তিন নম্বর এবং চার নম্বর অভিযোগে ফাঁসির দন্ডাদেশ পেয়েছেন আজহার। এছাড়া, পাঁচ নম্বর অভিযোগে অপহরণ, নির্যাতন, ধর্ষণসহ অমানবিক অপরাধের দায়ে ২৫ বছর ও ছয় নম্বর অভিযোগে নির্যাতনের দায়ে পাঁচ বছর কারাদণ্ডাদেশ দেয়া হয় ।

আপিল বিভাগের রায়ে ২, ৩, ৪ (সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে) ও ৬ নম্বর অভিযোগের দণ্ড বহাল রাখেন। আর ৫ নম্বর অভিযোগ থেকে তাকে খালাস দেয়া হয়। পরে এ রায়ের বিরুদ্ধে আপিল করেন এই জামায়াত নেতা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মৃত্যুদণ্ডের রায় রিভিউ চেয়ে আজহারের আবেদন

আপডেট সময় ০৬:৪৭:১৫ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২০