ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী কুসুম্বা মসজিদের দানবাক্সে মিলল পৌনে ১৩ লাখ টাকা ও স্বর্ণের চামচ দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার: প্রধানমন্ত্রী আমাকে ঋণখেলাপি বলে জাতির কাছে ছোট করা হয়েছে: সংসদে এমপি সারোয়ার ২০৩০ সালের মধ্যে ফ্যামিলি কার্ড পাবে দেড় কোটির বেশি পরিবার উন্নত বাংলাদেশ গড়তে দক্ষ যুবসমাজ গড়ে তোলার বিকল্প নেই : রাষ্ট্রপতি জুলাই শহীদদের স্মৃতি ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে: আমানউল্লাহ আমান যুক্তরাষ্ট্র একটি ‘জলদস্যু’ রাষ্ট্রে পরিণত হবে: লুলা সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দাবি শিক্ষার্থীদের ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা নেওয়া হবে, আশ্বাস শিক্ষামন্ত্রীর

‘সরকারের বিরোধিতা করতে গিয়ে দেশের বিরোধিতায় নেমেছে বিএনপি’

আকাশ জাতীয় ডেস্ক:

বৈশ্বিক করোনা সংকটের সময়ও বিএনপি নেতারা দায়িত্বশীল ভূমিকা পালন না করে দেশবিরোধী অপপ্রচার ও মিথ্যাচারে লিপ্ত বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

কাদের বলেন, ‘সরকারের বিরোধিতা করতে গিয়ে বিএনপি দেশের বিরোধিতায় নেমেছে, মিথ্যাচার করছে। আর এসব কারণেই বিএনপি দিন দিন জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে।’

রবিবার সরকারি বাসভবনে অনলাইন ব্রিফিংয়ে এসব কথা বলেন সেতুমন্ত্রী কাদের।

বাংলাদেশ সরকারকে দুর্নীতিবাজ প্রমাণ করার জন্য সম্প্রতি বিএনপির ইতালি শাখার সাবেক সভাপতি শাহ তাইফুর রহমান ছোটন দেশটির এক সংবাদমাধ্যমকে একটি সাক্ষাৎকার দেন। সাক্ষাৎকারে বিএনপির এই নেতা বলেছেন, ‘যেসব বাংলাদেশি ইতালি আসছে- তাদের সবার কাছে ভুয়া করোনা রিপোর্ট এবং এরকম প্রায় দশ হাজার লোক ইতালি আসার পথে আছে।’

তার এই সাক্ষাৎকারের পর থেকেই নড়েচড়ে বসে ইতালি সরকার। এরপর থেকেই ইতালি সরকার প্রবাসী বাংলাদেশিদের দেশটিতে প্রবেশে কড়াকড়ি আরোপ করে। আর এর জন্য বিএনপিপন্থী নেতা শাহ তাইফুরকে দায়ী করেন প্রবাসীরা। যা নিয়ে ঢাকাটাইমসে খবর প্রকাশিত হয়।

রবিবার অনলাইন ব্রিফিংয়ে এ বিষয়টি কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ওবায়দুল কাদের বলেন, সম্প্রতি ইতালি প্রবাসী বিএনপি এক নেতার দেশবিরোধী অসত্য বক্তব্য প্রবাসীদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ তৈরি করেছে। ওই বিএনপি নেতা বলেছেন, বাংলাদেশে নাকি ১০ লাখ মানুষ করোনায় আক্রান্ত, দেশে কোনও চিকিৎসা নেই এবং এ কারণে ১০ হাজার মানুষ ইতালির পথে রয়েছে।’

বিএনপি নেতার এমন বক্তব্যকে মিথ্যাচার আখ্যা দিয়ে এ বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বলেন, যারা ইতালি যাচ্ছে তাদের কাছে নাকি ভুয়া রিপোর্ট রয়েছে। বিএনপি নেতাদের এ ধরনের আজগুবি ও মিথ্যা বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে ছোট করা হচ্ছে। লাখ লাখ প্রবাসীদের অস্থিরতায় ফেলে দেওয়া এমন অসত্য তথ্য দিয়ে বিএনপি নেতার এ বক্তব্যে ইতালি প্রবাসীরাসহ পুরো জাতি ক্ষুব্ধ। দেশে-বিদেশে বিএনপি যে ষড়যন্ত্রের রাজনীতিতে লিপ্ত তা এই আবারও প্রমাণ হলো।’

সেতুমন্ত্রী বলেন, বিদেশে যেতে চাইলে সরকারের নতুন সিদ্ধান্ত মোতাবেক সরকার নির্ধারিত ১৬টি প্রতিষ্ঠান থেকে করোনার সনদ গ্রহণ করতে হবে। দু’টি প্রতিষ্ঠানের প্রতারণার কারণে নমুনা পরীক্ষায় মানুষের আগ্রহ যেমন কমছে এবং আস্থাও কিছুটা কমেছে। সেজন্য নমুনা সংগ্রহের পর যাতে ফলাফল দিতে দীর্ঘ সময় না লাগে সেদিকে ল্যাবগুলোকে মনোযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্পেনকে হারিয়ে ৮৮ বছরের রেকর্ড ছুঁতে চায় ফ্রান্স

‘সরকারের বিরোধিতা করতে গিয়ে দেশের বিরোধিতায় নেমেছে বিএনপি’

আপডেট সময় ০৪:২৭:২৭ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২০