ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নারীবিদ্বেষী রাজনীতির বিরুদ্ধে জনগণ ব্যালটের মাধ্যমে জবাব দেবে : নিপুণ রায় পরিস্থিতি মোকাবিলায় আইনের কঠোর প্রয়োগ হওয়া দরকার: প্রেস সচিব চাঁদাবাজ-সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে কাজ করছি : আমিনুল হক ফ্যাসিবাদী কাঠামো বিলুপ্ত করতে গণভোটে ‘হ্যাঁ’র বিকল্প নেই: আলী রীয়াজ রাজধানীর ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: জামায়াত আমির পরের সরকারের জন্য অর্থনীতিতে ‘বড় চ্যালেঞ্জ’ রয়েছে: অর্থ উপদেষ্টা যারা নারী নেতৃত্ব প্রতিষ্ঠিত হোক চায় না,তাদের পক্ষে এ দেশের নারী সমাজ থাকতে পারে না. : সালাহউদ্দিন কর্মজীবী নারীদের নিয়ে একটি রাজনৈতিক দলের মন্তব্য কলঙ্কজনক: তারেক রহমান ২-০ গোলে ভারতকে উড়িয়ে দিল বাংলাদেশ

‘কোন অপশক্তি জাতীয় পার্টিকে রোধ করতে পারবে না’

আকাশ জাতীয় ডেস্ক:  

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এইচএম এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকীতে সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় পার্টির কেন্দ্রীয়, জেলা মহানগর ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। পরে এরশাদ ও তার পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। এসময় দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা হয়।

মঙ্গলবার সকালে রংপুরের দর্শনাস্থ পল্লী নিবাসে সমাধিসৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান দলের বর্তমান চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের, জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপিসহ দলের নেতাকর্মীরা।

এসময় জাপা চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ ছিলেন এক মহান নেতা। এক বছর আগে তার বিদায়ে বাংলাদেশের রাজনীতিতে এক বিশাল শূন্যতা সৃষ্টি হয়েছিলো। পল্লীবন্ধুর মৃত্যুতে অনেকেই আশংকা করেছিলে, এরশাদের শূন্যতায় জাতীয় পার্টি ভেঙে যাবে। জাতীয় পার্টিকে ধংস করতে অনেক ষড়যন্ত্র হয়েছিলো কিন্তু জাতীয় পার্টির প্রতি মানুষের ভালোবাসায় জাতীয় পার্টি এখনো টিকে আছে। জাতীয় পার্টি এখন অনেক সুসংহত এবং ঐক্যবদ্ধ। কোন অপশক্তি জাতীয় পার্টির এগিয়ে চলা রোধ করতে পারবে না। তিনি রংপুরের পল্লী নিবাসে হুসেইন মুহম্মদ এরশাদের সমাধিতে ফাতেহা পাঠ ও দোয়া মুনাজাত শেষে আয়োজিত সভায় এসব কথা বলেন।

রংপুর সিটি করপোরেশনের মেয়র ও মহানগর জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপি বলেন, পল্লীবন্ধুর প্রথম মৃত্যুবার্ষিকীতে উপ-নির্বাচন করে তাবেদার নির্বাচন কমিশন। দেশের কোটি মানুষের ধিক্কার তিনি পেয়েছেন। উপ-নির্বাচনে ভোট চুরির মহোৎসব সৃষ্টি করেছে নির্বাচন কমিশন। করোনা টেস্টের নামে দেশে সীমাহীন দুর্নীতি হয়েছে। দেশ থেকে করোনা নেগেটিভ রিপোর্ট নিয়ে বিদেশে গিয়ে প্রবাসীরা হয়রানির শিকার হচ্ছে। বাংলাদেশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন হয়েছে। এর সাথে যারা জড়িত এবং যারা দুর্নীতির কমিশন খেয়েছে তাদের আইনের আওতায় আনতে তিনি সরকারের প্রতি আহবান জানান।

এসময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, মীর আবদুস সবুর আসুদ, ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, রেজাউল ইসলাম ভূঁইয়া, সোলায়মান আলম শেঠ, মেজর (অব:) রানা মোহাম্মদ সোহেল এমপি, নাজমা আক্তার এমপি, আলমগীর সিকদার লোটন, আবদুস সাত্তার, জহিরুল ইসলাম, উপদেষ্টা- মোঃ নুরুল ইসলাম তালুকদার এমপি, ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান আদেল এমপি, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, যুগ্ম কোষাধ্যক্ষ অ্যাডভোকেট আবু তৈয়ব, যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম, জাতীয় ছাত্র সমাজের সভাপতি ইব্রাহিম খান জুয়েল, সাধারণ সম্পাদক আল মামুন, যুগ্ম মহাসচিব এসএম ইয়াসির, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলার সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক, মহানগর যুবসংহতির সভাপতি শাহিন হোসেন জাকির ও সাধারণ সম্পাদক আলাল উদ্দিন শান্তি কাদেরী উপস্থিত ছিলেন। এদিকে কেন্দ্রীয় নেতারা ছাড়াও রংপুর জেলা ও মহানগর জাতীয় পার্টি এবং অঙ্গ সংগঠনের নেতা-কর্মী এবং এরশাদ ভক্তরা সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। সকাল থেকেই পল্লী নিবাসে ঢাকা থেকে আসা নেতারা ছাড়াও উত্তরবঙ্গের ষোল জেলার বিভিন্ন স্থান থেকে আসা নেতা-কর্মীদের সমাগম হয়।

শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা শেষে পল্লী নিবাস চত্বরে প্রয়াত রাষ্ট্রপতি এইচ এম এরশাদের জীবনকর্ম ও রাজনৈতিক দর্শন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন। এদিকে এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রংপুরে সকাল থেকেই কোরআন খতম, নগরীর ৩৩টি ওয়ার্ডে মাইকের মাধ্যমে কোরআন তেলায়াত ও তার রাজনৈতিক বক্তব্য প্রচার, দুপুরে অসহায় দুস্থদের মাঝে খাবার বিতরণ এবং বিকেলে মসজিদ-মন্দিরসহ ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এ আর রহমানকে অতিথি করায় বিজেপি নেতার তোপের মুখে কপিল শর্মা

‘কোন অপশক্তি জাতীয় পার্টিকে রোধ করতে পারবে না’

আপডেট সময় ০৪:৪৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০