ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

সাবেক ক্রিকেটার রকিবুল হাসানের জীবনী নিয়ে চলচ্চিত্র

আকাশ স্পোর্টস ডেস্ক:  

প্রথমবারের মতো বাংলাদেশি কোনো ক্রিকেটারের জীবনী নিয়ে নির্মিত হবে চলচ্চিত্র। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বীর মুক্তিযোদ্ধা রকিবুল হাসানকে নিয়ে চলচ্চিত্র বানানোর ঘোষণা এসেছে।

নাম ঠিক না হওয়া চলচ্চিত্রটির পরিচালনায় থাকছেন বান্টি আফজাল। প্রযোজনায় থাকছে হাফ প্যান্ট সিনেমা ফ্যাক্টরির নির্বাহী প্রযোজক রুমানা শারমিন সাথি। আর কাহিনী ও চিত্রনাট্য করছেন ক্রীড়া সাংবাদিক দেবব্রত মুখোপাধ্যায়।

এ নিয়ে দেবব্রত মুখোপাধ্যায় ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেন, এই ছবিটা বাধিয়ে রাখার মত ঐতিহাসিক। বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান আজ তার জীবনভিত্তিক চলচ্চিত্র করার ব্যাপারে চুক্তি সই করলেন।
চলচ্চিত্রের নাম পরে জানানো হবে।
এই ছবি পরিচালনা করবেন Bunty Afzal
প্রযোজনা করবেন হাফ প্যান্ট সিনেমা ফ্যাক্টরির নির্বাহী প্রযোজক Rumana Sharmin Swati
কাহিনী ও চিত্রনাট্য করছি আমি দেবব্রত মুখোপাধ্যায়।

জানা যায়, দু’একদিনের মধ্যে চলচ্চিত্রটির নাম জানানো হবে। আর চলচ্চিত্রটিতে কারা অভিনয় করবেন তা এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি পরিচালক।

এর আগে বাংলাদেশের সাবেক সফল অধিনায়ক ও বর্তমান ক্রিকেটার মাশরাফি বিন মতুর্জাকে নিয়ে ‘মাশরাফি’ নামে একটি বই লিখেছেন দেবব্রত মুখোপাধ্যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

সাবেক ক্রিকেটার রকিবুল হাসানের জীবনী নিয়ে চলচ্চিত্র

আপডেট সময় ১০:০৪:১০ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২০