ঢাকা ১১:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করলে ইরান খুব ভালো থাকবে: ট্রাম্প উপজেলা পরিষদে কক্ষ বরাদ্দ পাচ্ছেন সংসদ সদস্যরা, সংসদে প্রতিমন্ত্রী মীর শাহে আলম মা হারা কন্যার বিয়েতে গাজীপুরের ডিসি, আবেগাপ্লুত হরিজন সম্প্রদায়ের মানুষ ইউক্রেন-রাশিয়া যুদ্ধে মৌলভীবাজারের যুবক নিহত স্বামীর বিশেষ অঙ্গ কর্তন করে হাসপাতালে স্ত্রী সংসদে গাড়ি চাইলেন হাসনাত, জামায়াত আমির বললেন, ছোটদের ‘না’ বলতে নেই অনলাইন ভ্যাট রিটার্নে অনিয়ম পেলেই ব্যবস্থা : এনবিআর চেয়ারম্যান ৪ ঘণ্টা পর জামিন পেলেন বাচ্চাসহ কারাগারে পাঠানো সেই মহিলা লীগ নেত্রী সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

ফাউন্ডেশনের জন্য সেরা লোগো নির্বাচন করলেন মুশফিক

আকাশ স্পোর্টস ডেস্ক:  

আন্তর্জাতিক ক্যারিয়ারে দেড় দশক পূর্ণ করা উপলক্ষে মে মাসের শেষদিকে একটি ঘোষণা দিয়েছিলেন মুশফিকুর রহিম। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এক লাইভে এসে জানিয়েছিলেন, এমআর১৫ ফাউন্ডেশন’ অর্থাৎ মুশফিকুর রহিম ১৫ ফাউন্ডেশন শুরু করতে যাচ্ছেন তিনি।

নিজের স্বপ্নের অফিসিয়াল ফাউন্ডেশনে ব্যবহার করার জন্য ভক্ত-সমর্থকদের কাছ থেকে লোগো আহ্বান করেছিলেন মুশফিক। ‘সারপ্রাইজ’ হিসেবে জানিয়েছিলেন, লোগো ডিজাইনকারী সেরা পাঁচজনের সঙ্গে ডিনার করবেন তিনি।

এবার সেরা লোগো ডিজাইনারের নাম ঘোষণা করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান। ফাউন্ডেশনের জন্য সেরা লোগো ডিজাইনার হিসেবে তিনি নির্বাচন করেছেন ইয়াসির সিদ্দিক আসিফকে।

মুশফিক ফাউন্ডেশনের নির্বাচিত লোগো।শুক্রবার (১০ জুলাই) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে লোগো ডিজাইনারের বিজয়ীর নাম ঘোষণা ও লোগো পোস্ট করে মুশফিক লেখেন, ‘আমার অনেক বছরের স্বপ্ন আমার ফাউন্ডেশনের লোগো প্রকাশ করতে পেরে দারুণ আনন্দিত। চমৎকার সব লোগোর ডিজাইন জমা পড়েছিল এ সময়ে। অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ। যদিও সেরা পাঁচটি লোগো এখান থেকে আমাকে বেছে নিতে হয়েছে, কিন্তু যারা এখানে অংশ নিয়েছেন তারা সবাই আমার চোখে জয়ী। আপনাদের প্রতি কৃতজ্ঞতা। আলহামদুলিল্লাহ।’

মুশফিকের ফেসবুক পোস্ট। তিনি আরও লেখেন, ‘যার লোগো আমি সেরা হিসেবে নির্বাচন করেছি তার নাম ইয়াসির সিদ্দিক আসিফ। আপনাকে অভিনন্দন। ইনশাআল্লাহ যে পাঁচ জন প্রতিযোগির লোগো নির্বাচিত হয়েছে তাদের সবার সঙ্গে আমি শীঘ্রই যোগাযোগ করবো কবে, কিভাবে ডিনার করা যায় এবং কিছুটা সময় কাটানো যায় তা জানানোর জন্য।’

Tag :
আপলোডকারীর তথ্য

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করলে ইরান খুব ভালো থাকবে: ট্রাম্প

ফাউন্ডেশনের জন্য সেরা লোগো নির্বাচন করলেন মুশফিক

আপডেট সময় ০৯:২৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২০