ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত থেকে বের হয়ে এনসিপি স্বতন্ত্র রাজনীতি না করলে নতুন বন্দোবস্তের আশা পুরোপুরি শেষ: রাশেদ ২৫ হজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী জয়পুরহাট সীমান্তে তিনজনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় পণ্ড মেয়েকে হত্যা করে বস্তাবন্দি করলেন বাবা-মা, নেপথ্যে ‘একাধিক ছেলের সঙ্গে সম্পর্ক’ বালুর ব্যবসা বন্ধ করেছি, এবার পাহাড় কাটাও বন্ধ করব: হুমাম খুলনার তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, মেয়েকে হত্যার বর্ণনা দিলেন মা ইসরাইলের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা যুক্তরাজ্যের হবু প্রধানমন্ত্রীর জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ইরানের দিকে ১ হাজার ক্ষেপণাস্ত্র তাক করা আছে: ট্রাম্প

স্বাস্থ্যকর্মীদের বিশেষ সম্মানী দেবে সরকার

আকাশ জাতীয় ডেস্ক:

করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তদের চিকিৎসা সেবায় সরাসরি নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের এককালীন বিশেষ সম্মানী দিচ্ছে সরকার। এক্ষেত্রে করোনা আক্রান্ত রোগীদের সেবা প্রদানে সরাসরি নিয়োজিত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের এই সম্মানী দেওয়া হবে।

স্বাস্থ্য অধিদফতরের যুগ্ম-সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফের স্বাক্ষরে জারি করা পরিপত্রে সরকারের এ সিদ্ধান্তের কথা বৃহস্পতিবার (৯ জুলাই) জানানো হয়েছে।

এতে বলা হয়েছে- বিশেষ সম্মানীর আওতায় শুধুমাত্র করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগীদের সেবা প্রদানে সরাসরি কর্মরত ডাক্তার, নার্স ও স্বাস্থ্য সেবাকর্মীগণ এককালীন ২ (দুই) মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ পাওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হবেন।

সম্মানী প্রাপ্তির ক্ষেত্রে নিম্নবর্ণিত যে পদ্ধতি অনুসরণ করতে হবে- স্বাস্থ্য অধিদপ্তর/নার্সিং ও মিডওয়াইফারী অধিদপ্তর ‘সংযুক্তি-ক’ ফরমে প্রাপ্ত আবেদনসমূহ যাচাই-বাছাইপূর্বক সম্মানির জন্য উপযুক্ত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীর নামের তালিকা স্বাস্থ্য সেবাবিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে প্রেরণ করবে।

স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় তালিকা যথাযথভাবে যাচাই-বাছাইপূর্বক অর্থ বিভাগের সম্মতিক্রমে সম্মানী প্রদানের সরকারি আদেশ জারি করবে।

সম্মানী বাবদ ২০২০-২১ অর্থবছরের বাজেটে স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অনুকূলে প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয়েছে।

এ সম্মানী বর্তমান প্রচলিত অন্য যে কোন প্রজ্ঞাপন/আদেশে বর্ণিত সম্মানীর ক্ষেত্রে প্রযোজ্য আর্থিক সহায়তা/অনুদানের অতিরিক্ত হিসেবে প্রদেয় হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত থেকে বের হয়ে এনসিপি স্বতন্ত্র রাজনীতি না করলে নতুন বন্দোবস্তের আশা পুরোপুরি শেষ: রাশেদ

স্বাস্থ্যকর্মীদের বিশেষ সম্মানী দেবে সরকার

আপডেট সময় ০৩:২১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২০