ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন আর নেই

আকাশ জাতীয় ডেস্ক: 

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন আর নেই। ব্যাংককের একটি হাসপাতালে তিনি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুর বিষয়টি আকাশ নিউজকে নিশ্চিত করেন সাহারা খাতুনের ভাগিনা মজিবর রহমান।

মজিবর জানান, ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে বৃহস্পতিবার (০৯ জুলাই) রাত ১১টা ৪০ মিনিটে সাহারা খাতুন মারা যান।

এর আগে দীর্ঘদিন অসুস্থ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনকে উন্নত চিকিসার জন্য থাইল্যান্ডে নেওয়া হয়ে। ভর্তি করা হয় বামরুনগ্রাদ হাসপাতালে।

গত সোমবার (৬ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে এয়ার অ্যাম্বুলেন্স তাকে নিয়ে থাইল্যান্ডের ব্যাংককের উদ্দেশে রওয়ানা হয়। বিকেল ৪টার দিকে সেখানে তাকে বামরুনগ্রাদ হাসপাতালে ভর্তি করা হয়।

এর আগে সাহারা খাতুন দীর্ঘদিন রাজধানীর ইউনাইটেড হাসপতালে চিকিৎসাধীন ছিলেন। আইসিইউতেও ছিলেন কিছুদিন। তবে সাহারা খাতুনের অবস্থার সামান্য উন্নতি হলে গত ২২ জুন তাকে আইসিইউ থেকে এইচডিইউতে (হাই ডিফন্সি ইউনিট) স্থানান্তর করা হয়। এরপর গত ২৪ জুন মেডিক্যাল বোর্ড জানিয়েছিলো উন্নত চিকিৎসার জন্য সাহারা খাতুনকে বিদেশ নেওয়া যেতে পারে।

জ্বর, অ্যালার্জিসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে অসুস্থ অবস্থায় গত ২ জুন সাহারা খাতুন ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন আর নেই

আপডেট সময় ১১:৫৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২০