ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৬ দফা দাবি আদায়ে মেডিক্যাল টেকনোলজিস্টদের কর্মবিরতি

আকাশ জাতীয় ডেস্ক:  

বাংলাদেশ মেডিক্যাল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির ছয় দফা দাবি বাস্তবায়নে লক্ষ্যে আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে বগুড়ায় কর্মবিরতি পালন করেছেন জেলা শাখার নেতারা।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের বহির্বিভাগের সামনে প্রায় ঘণ্টাব্যাপী এ কর্মবিরতি পালন করা হয়।

কর্মবিরতিতে অংশ নেন শজিমেক হাসপাতাল, মোহাম্মাদ আলী হাসপাতাল ও টিবি ক্লিনিকসহ সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত মেডিক্যাল টেকনোলজিস্টরা।

তাদের ছয় দফার মধ্যে অন্যতম দাবিগুলো হলো- বয়স পরিমার্জনা সাপেক্ষে অবিলম্বে ২০১৩ সালের আবেদনকারীসহ ২০ হাজার বেকার মেডিক্যাল টেকনোলজিস্টকে নির্বাহী আদেশে নিয়োগ দেওয়া, সরকারি চাকরিতে মেডিক্যাল টেকনোলজিস্টদের ১০ম গ্রেড দেওয়া, সুপ্রিম কোর্টের আদেশ ও প্রধানমন্ত্রীর নির্দেশে গঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশ মোতাবেক কনসেন্ট বাস্তবায়ন এবং কারিগরি শিক্ষা সংশ্লিষ্টদের মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কারিগরি শিক্ষাবোর্ড থেকে পাশকৃতদের স্বাস্থ্য বিভাগে নিয়োগ না দেওয়া।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা শাখার সভাপতি এম এ মতিন, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, সাবেক সভাপতি রেজাউল করিম, বঙ্গবন্ধু পরিষদ স্বাস্থ্য বিভাগ শজিমেক শাখা সভাপতি শামসুল আলম, বঙ্গবন্ধু মেডিক্যাল টেকনোলজিস্ট পরিষদের সভাপতি মোজাফফর হোসেন বাদল, শহীদুল ইসলাম, রুবেলসহ সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত মেডিক্যাল টেকনোলজিস্টরা।

কর্মবিরতিতে নেতারা অবিলম্বে ছয় দফা মেনে নেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

৬ দফা দাবি আদায়ে মেডিক্যাল টেকনোলজিস্টদের কর্মবিরতি

আপডেট সময় ০৬:২০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২০