ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অপরাধী যতই ক্ষমতাধর হোক, আইনের আওতায় আসতে হবে : ওবায়দুল কাদের

আকাশ জাতীয় ডেস্ক:

স্বাস্থ্য খাতে অনিয়মের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই। যতই ক্ষমতাধর হোক, তাকে আইনের আওতায় আসতে হবে।’ ওবায়দুল কাদের হুঁশিয়ার করেন, যারা জনগণের অসহায়ত্ব নিয়ে অবৈধ ব্যবসা করছে, প্রতারণা করছে, তাদের বিরুদ্ধে সরকার শূন্য সহিষ্ণুতা নীতিতে অটল।

ওবায়দুল কাদের বলেন, ‘নমুনা পরীক্ষার ভুয়া সনদ, প্লাজমা ডোনেশন, সুরক্ষাসামগ্রী ক্রয়, হাসপাতালের যন্ত্রপাতি সংগ্রহসহ স্বাস্থ্য খাতে নানা অনিয়মের বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের শুদ্ধি অভিযান শুরু হয়েছে।’ আজ বৃহস্পতিবার সরকারি বাসভবন থেকে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে যুক্ত হয়ে ভিডিও কনফারেন্সে সড়ক পরিবহবন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।

করোনা সংক্রমিত রেড জোনভুক্ত জেলা ও বন্যায় ক্ষতিগ্রস্ত জেলার বিভিন্ন হাসপাতালে উন্নতমানের ভাইরাস প্রতিরোধী সামগ্রী বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে এ ভিডিও কনফারেন্সের আয়োজন করে ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি।

ওবায়দুল কাদের আরো বলেন, ‘অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই। যতই ক্ষমতাধর হোক, তাকে আইনের আওতায় আসতে হবে। তিনি হুঁশিয়ার করেন, যারা জনগণের অসহায়ত্ব নিয়ে অবৈধ ব্যবসা করছে, প্রতারণা করছে, তাদের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতিতে অটল।’

সেতুমন্ত্রী বলেন, ‘সরকারের নানামুখী উদ্যোগের অংশ হিসেবে ৫০ লাখ মানুষের মধ্যে আড়াই হাজার টাকা প্রদান করা হচ্ছে। ইতোমধ্যে কিছু কিছু অসামঞ্জস্য ধরা পড়ায়, সরকার নিজ উদ্যোগেই তদন্ত করে যাচাই–বাছাইয়ের মাধ্যমে প্রকৃত অসহায় ব্যক্তিদের সহায়তার টাকা দিচ্ছে।’

করোনা সংকটের পাশাপাশি বন্যাদুর্গত অসহায় মানুষের সুরক্ষা করা সরকারের জন্য নতুন আরেকটি চ্যালেঞ্জ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘প্রতি বছর নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। সংকটের সাহসী ও মানবিক নেতৃত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনা হলেন মানবিকতার আধার ও আস্থার ঠিকানা। তিনি সবসময় অসহায় মানুষের পাশে আছেন।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

অপরাধী যতই ক্ষমতাধর হোক, আইনের আওতায় আসতে হবে : ওবায়দুল কাদের

আপডেট সময় ০৪:২১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২০