ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকার সবসময় দুর্গত মানুষের পাশে আছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী একটি মহলের অতি লোভের কারণে ইসলাম বিজয়ী হয়নি: চরমোনাই পীর ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চলতি বছরেই প্রতি উপজেলা হাসপাতালে স্থাপন হবে ক্যাথ ল্যাব: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সাক্ষাৎ শেখ হাসিনার ১ বছরে খাওয়া-দাওয়ার খরচ হয়েছে ৩৫ কোটি টাকা : অর্থমন্ত্রী নাটোরে নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ আমরা সরকার গঠন করে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাব: নাসীরুদ্দীন পাটওয়ারী দরজা খুলেই দেখলেন শাশুড়ির রক্তাক্ত লাশ, পাশের কক্ষে কাঁদছিল দুই বছরের মেয়ে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মা ও দুই সন্তানসহ ৪ জনের

রিজেন্ট কেলেঙ্কারিতে জড়িতদের ক্রসফায়ারে দেয়া উচিত: এমপি হারুন

আকাশ জাতীয় ডেস্ক:

কোভিড-১৯ পরীক্ষার নামে ভুয়া সনদ দিয়ে মানুষের জীবন-মরণ নিয়ে ছিনিমিনি খেলা করা রিজেন্ট হাসপাতালের সঙ্গে জড়িতদের ক্রসফায়ার দিয়ে মেরে ফেলা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য হারুন অর রশীদ।

বুধবার জাতীয় সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে একথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ করে হারুন বলেন, ‘আপনি মাদকাসক্ত-মলম পার্টির লোকদের ধরে ক্রসফায়ার দিচ্ছেন। অথচ এতো বড় অপকর্ম করলো এখন পর্যন্ত সে গ্রেফতার হয়নি। সে কোথায় আছে?’

‘এই হাসপাতালের পরিচালনা বোর্ড, কর্তৃপক্ষ তাদের অগোচরেই কি এ সব অপকর্ম হয়েছে’-প্রশ্ন রাখেন হারুন।

তিনি বলেন, মানুষের জীবন-মৃত্যু নিয়ে যারা ছিনিমিনি খেলে তাদের বাঁচিয়ে রাখা উচিত নয়, তাদের ক্রসফায়ারে দেয়া উচিত।

এই সংসদ সদস্য আরও বলেন, করোনা টেস্টের লাইসেন্স যাদের দেয়া হয়েছে, সেগুলোতে অনিয়ম-দুর্নীতি হয়েছে। যারা আবেদন করেছিল সেখানে দলীয় বিবেচনা করা হয়েছিল বলেই, যাদের সক্ষমতা আছে করোনা টেস্টের তাদের অনেককেই দেয়া হয়নি।

তিনি বলেন, স্বাস্থ্য খাতের যে বেহাল দশা, স্বাস্থ্য অধিদফতরের যে বেহাল দশা, আগেই বলেছি এ অবস্থান থেকে পরিত্রাণের জন্য উপযুক্ত ব্যক্তিকে দায়িত্ব দেন।

হারুন বলেন, রাজধানী ঢাকার মতো জায়গায় রিজেন্ট হাসপাতাল করোনা চিকিৎসার দেদারসে ভুয়া প্রত্যয়নপত্র দিয়েছে। এক দুইটি নয়, ছয় হাজারের বেশি এবং তারা আবার সরকারের কাছেও টাকা দাবি করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকার সবসময় দুর্গত মানুষের পাশে আছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

রিজেন্ট কেলেঙ্কারিতে জড়িতদের ক্রসফায়ারে দেয়া উচিত: এমপি হারুন

আপডেট সময় ০৪:৫৭:২৩ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২০