ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকার সবসময় দুর্গত মানুষের পাশে আছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী একটি মহলের অতি লোভের কারণে ইসলাম বিজয়ী হয়নি: চরমোনাই পীর ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চলতি বছরেই প্রতি উপজেলা হাসপাতালে স্থাপন হবে ক্যাথ ল্যাব: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সাক্ষাৎ শেখ হাসিনার ১ বছরে খাওয়া-দাওয়ার খরচ হয়েছে ৩৫ কোটি টাকা : অর্থমন্ত্রী নাটোরে নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ আমরা সরকার গঠন করে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাব: নাসীরুদ্দীন পাটওয়ারী দরজা খুলেই দেখলেন শাশুড়ির রক্তাক্ত লাশ, পাশের কক্ষে কাঁদছিল দুই বছরের মেয়ে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মা ও দুই সন্তানসহ ৪ জনের

পাপুলের এমপি পদ নিয়ে স্পিকারের ব্যাখ্যা চাইলেন হারুন

আকাশ জাতীয় ডেস্ক:   

লক্ষীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী মোহাম্মদ শহীদ ইসলাম পাপুলের সংসদ সদস্য পদ নিয়ে স্পিকারের ব্যাখ্যা চাইলেন বিএনপির যুগ্ম-মহাসচিব ও সংসদ সদস্য হারুনুর রশিদ। বুধবার জাতীয় সংসদ অধিবেশনের পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এ ব্যাখ্যা দাবি করেন তিনি।

হারুনুর রশিদ বলেন, সংবিধানের ৬৬ নম্বর অনুচ্ছেদে সংসদে নির্বাচিত হওয়ার যোগ্যতা এবং অযোগ্যতা সম্পর্কে যে বিষয়টি রয়েছে, সেখানে বলা হচ্ছে যে, তিনি কোনো বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করেন কিংবা কোনো বিদেশি রাষ্ট্রের আনুগত্য স্বীকার করেন তারা সংসদ সদস্য হিসেবে নির্বাচন করার যোগ্য হবেন না।

হারুনুর রশিদ বলেন, আমাদের জাতীয় সংসদের একজন মাননীয় সদস্য পাপুল। আজ কিন্তু সমস্ত পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, সে কুয়েতের নাগরিক হিসেবে সেখানে গ্রেফতার হয়েছেন। আজকে যদি সে সত্যিই কুয়েতের নাগরিক হিসেবে অভিহিত হয়ে থাকেন, তাহলে এ ব্যাপারে মাননীয় স্পিকার সুস্পষ্ট ব্যাখ্যা আপনাকে দিতে হবে। কারণ নিশ্চয়ই পররাষ্ট্রমন্ত্রী এ ব্যাপারে তথ্য সংগ্রহ করেই বলেছেন।

তিনি বলেন, আজকের সমস্ত পত্রিকায় নিউজ আছে ইমিগ্রেশনে তিনি যে পাসপোর্ট ব্যবহার করে কুয়েত গেছেন, তা সরকারি পাসপোর্ট নয়। তাহলে সে নিঃসন্দেহে বিদেশি নাগরিক এবং বিদেশি নাগরিক হিসেবে স্যারেন্ডার করেন নাই। তথ্য গোপন করেছেন নির্বাচনের সময় এবং আজকে সে অপকর্মের সঙ্গে জড়িত হয়েছেন। সুতরাং এ ব্যাপারে আমাদের সংবিধান অনুযায়ী যে দায়িত্ব আপনার, আমি আশা করব মাননীয় স্পিকার এ ব্যাপারে আপনার জায়গা থেকে ঘোষণা থাকা দরকার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকার সবসময় দুর্গত মানুষের পাশে আছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

পাপুলের এমপি পদ নিয়ে স্পিকারের ব্যাখ্যা চাইলেন হারুন

আপডেট সময় ০২:১৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২০