ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ধোনির জন্মদিনে ব্রাভোর ‘হেলিকপ্টার সং’ প্রকাশ

আকাশ স্পোর্টস ডেস্ক:  

৩৯ বছরে পা রাখলেন মহেন্দ্র সিং ধোনি। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড থেকে আইসিসি ধোনির জন্মদিনে টুইট করে শুভেচ্ছা জানিয়েছে। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ডোয়েন ব্রাভো প্রকাশ করেছেন ‘হেলিকপ্টার সং’।

ধোনির এক সময়কার সতীর্থ বীরেন্দ্র শেবাগ, ভিভিএস লক্ষ্মণ, সুরেশ রায়না, হার্দিক পান্ডিয়া-সহ আরও অনেকে টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের সাবেক অধিনায়ককে। স্ত্রী সাক্ষী বিশেষ দিনে স্বামীকে শুভেচ্ছা জানিয়েছেন ইনস্টাগ্রামে।

ধোনির অতি বিখ্যাত ছক্কাগুলো নিয়ে ৭০ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। মিচেল স্টার্ককে মারা ছক্কা দিয়ে শেষ হচ্ছে ভিডিওটি। সেখানে দেখা যাচ্ছে স্টার্কের ডেলিভারি গ্যালারিতে ফেলছেন ধোনি। আর বিরাট কোহলি অবাক হয়ে তাকিয়ে রয়েছেন ধোনির দিকে।

আইসিসির টুইটে অধিনায়ক ধোনির সাফল্যের কথা লেখা হয়েছে। ২০০৭ সালের টি-টোয়েন্টি, ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ ও ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের মুহূর্তের উল্লেখ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। আইপিএলে চেন্নাই সুপার কিংসকে বহু সাফল্য এনে দিয়েছেন ধোনি। ‘ক্যাপ্টেন কুল’কে শুভেচ্ছা জানিয়েছে সিএসকে।

চেন্নাই সুপার কিংসে ধোনির সঙ্গে এক ড্রেসিংরুম শেয়ার করেন ডোয়েন ব্রাভো। তাঁর ক্যাপ্টেনের জন্মদিনে যে বিশেষ গান প্রকাশ করতে চলেছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার, তা আগেই জানিয়েছিলেন।

সেই মতোই ব্রাভোর ‘হেলিকপ্টার সং’ প্রকাশিত হয়েছে। ক্রিকেট মাঠে যে অসংখ্য মণিমাণিক্য ছড়িয়ে দিয়েছেন ধোনি, আজকের বিশেষ দিনে সেগুলো নিয়েই আলোচনা চলছে সোশ্যাল মিডিয়া থেকে ক্রিকেটমহলে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ধোনির জন্মদিনে ব্রাভোর ‘হেলিকপ্টার সং’ প্রকাশ

আপডেট সময় ০৯:৩৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২০