ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রিজেন্ট হাসপাতাল বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য অধিদপ্তর

আকাশ জাতীয় ডেস্ক:

রিজেন্ট হাসপাতাল লিমিটেড উত্তরা শাখায় (মূল শাখা) বিভিন্ন অনিয়মের অভিযোগে হাসপাতালের সব কার্যক্রম অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ‘দ্য মেডিক্যাল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ল্যাবরেটরিস রেজিস্ট্রেশন অর্ডিন্যান্স-১৯৮২’ অনুযায়ী এ নির্দেশ দেওয়া হয়।

মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. মো. আমিনুল হাসান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রিজেন্ট হাসপাতাল লিমিটেড উত্তরা শাখা ও মিরপুর শাখা (উভয় বেসরকারি হাসপাতাল) চলতি বছরের মার্চ মাস থেকে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছিল। কিন্তু গত ৬ জুলাই র‌্যাবের অভিযান (মোবাইল কোর্ট পরিচালনাকালে) রিজেন্ট হাসপাতাল লিমিটেড উত্তরা শাখায় (মূল শাখা) বিভিন্ন অনিয়ম ধরা পড়ে। যা বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া ও দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রকাশিত সংবাদে দেখা যায় হাসপাতাল দু’টি রোগীদের কাছ থেকে অন্যায়ভাবে বিরাট অঙ্কের টাকা আদায় করেছে। অনুমোদন না থাকা সত্ত্বেও আরটি-পিসিআর পরীক্ষার নামে ভুয়া রিপোর্ট দিয়ে টাকা হাতিয়ে নেওয়া, তাগিদ দেওয়া সত্ত্বেও হাসপাতালে লাইসেন্স নবায়ন না করাসহ বিভিন্ন অনিয়ম প্রমাণিত হয়েছে।

এসব অনিয়মের কারণে ‘দ্য মেডিক্যাল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ল্যাবরেটরিস রেজিস্ট্রেশন অর্ডিন্যান্স-১৯৮২’ অনুযায়ী হাসপাতালের কার্যক্রম অবিলম্বে বন্ধের নির্দেশ দেওয়া হলো।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রিজেন্ট হাসপাতাল বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য অধিদপ্তর

আপডেট সময় ০৮:৪৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২০