ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মঙ্গলবার পবিত্র শবে বরাত তরুণদের সঙ্গে জাইমা রহমানের ‘চায়ের আড্ডা’ ক্ষমতায় যাওয়ার জন্য নানা প্রলোভন দেখানো হচ্ছে: চরমোনাই পীর নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপতৎপরতা কঠোর হস্তে দমনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার নারীবিদ্বেষী রাজনীতির বিরুদ্ধে জনগণ ব্যালটের মাধ্যমে জবাব দেবে : নিপুণ রায় বিমানের এমডি ও তাঁর স্ত্রীসহ গ্রেপ্তার ৪ পরিস্থিতি মোকাবিলায় আইনের কঠোর প্রয়োগ হওয়া দরকার: প্রেস সচিব চাঁদাবাজ-সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে কাজ করছি : আমিনুল হক ফ্যাসিবাদী কাঠামো বিলুপ্ত করতে গণভোটে ‘হ্যাঁ’র বিকল্প নেই: আলী রীয়াজ রাজধানীর ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার

বিএনপির কোন শীর্ষ নেতা জেলে গেছেন, ফখরুলকে প্রশ্ন কাদেরের

আকাশ জাতীয় ডেস্ক: 

বিএনপির নেতাকর্মীদের আটকে রেখে সরকার কারাগারগুলো ভরে রেখেছে– দলের মহাসচিবের এমন বক্তব্যের জবাব দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, মির্জা ফখরুল সাহেব অভিযোগ করছেন সরকার নাকি দেশের কারাগারগুলো ভর্তি করে ফেলছে বিএনপির নেতাকর্মীদের দিয়ে। আমরা বলতে চাই– বিএনপির শীর্ষ নেতারা, তাদের ৫৯২ সদস্যের কেন্দ্রীয় কমিটির কোন নেতা এখন জেলে আছেন?

রবিবার জাতীয় সংসদ ভবন এলাকায় মন্ত্রীর সরকারি বাসভবন থেকে দেয়া এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ত্রাণ চুরিসহ নানা অপরাধে যারা গ্রেফতার হচ্ছেন, তাদের পরিচয় তারা অপরাধী এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে যারা জড়িত, তারাও অপরাধী। তাদের দলীয় পরিচয় দেখা হবে না।
সরকার নিজেদের লোকজনকেও এ ব্যাপারে ছাড় দেয়নি। প্রধানমন্ত্রী ত্রাণে অনিয়ম, মজুদ করা এসব অপরাধের জন্য ইতিমধ্যে অনেককেই গ্রেফতারের নির্দেশ দিয়েছেন। তারা এখন জেলে আছেন।

ওবায়দুল কাদের প্রশ্ন রেখে বলেন, চিহ্নিত অপরাধী ছাড়া বিএনপির উল্লেখযোগ্য কোনো নেতা কি গ্রেফতার হয়েছেন? বিএনপি প্রতিদিন অশ্রাব্য ভাষায় সরকারের বিরুদ্ধে বিষোদগার করলেও সরকার সহনশীলতার পরিচয় দিচ্ছে বলেও এ সময় মন্তব্য করেন ক্ষমতাসীন দলটির সাধারণ সম্পাদক।

সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প পদ্মা সেতুর নির্মাণকাজ শতপ্রতিকূলতার মাঝেও থেমে থাকেনি। ইতিমধ্যে ৩১টি স্প্যান স্থাপন করা হয়েছে, দৃশ্যমান হয়েছে চার হাজার ৬৫০ মিটার। এ ছাড়া ইতিমধ্যেই স্থাপিত স্পান বা ট্রাসের ওপর যানবাহন চলাচলের স্থাপনের কাজ শুরু হয়েছে।

তিনি বলেন, ৩০ জুন পর্যন্ত মূল সেতুর ৮৯ শতাংশ কাজ শেষ হয়েছে। কাজ শেষ হয়েছে ৭৩ শতাংশ। প্রকল্পের সার্বিক অগ্রগতি ৮০ দশমিক ৫০ শতাংশ।

সড়ক পরিবহনমন্ত্রী বলেন, জাইকার অর্থায়নে নতুন প্রজন্মের স্বপ্নের প্রকল্প মেট্রোরেল রুট ৬-এর কাজ এগিয়ে চলেছে। প্রকল্পে কর্মরত জনবলের কোভিড-১৯ পরীক্ষা শেষে তাদের কর্মে নিয়োগ করা হচ্ছে। প্রকল্প এলাকায় অবস্থান নিশ্চিত করতে নির্মাণ করা হচ্ছে আবাসিক স্থাপনা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গুঞ্জনের মাঝেই জন্মদিনে আরশকে ‘ভালোবাসা’ জানালেন সুনেরাহ

বিএনপির কোন শীর্ষ নেতা জেলে গেছেন, ফখরুলকে প্রশ্ন কাদেরের

আপডেট সময় ০৬:৩৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২০