ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমরা সরকার গঠন করে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাব: নাসীরুদ্দীন পাটওয়ারী দরজা খুলেই দেখলেন শাশুড়ির রক্তাক্ত লাশ, পাশের কক্ষে কাঁদছিল দুই বছরের মেয়ে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মা ও দুই সন্তানসহ ৪ জনের দেশে ফেরা মাত্রই শেখ হাসিনা কারাগারে যাবেন: চিফ প্রসিকিউটর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানি গণমাধ্যমে ১৩ বিদেশি নেতার ছবি প্রকাশ হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু অতীতের ভুল থেকে বেরিয়ে মানসম্মত পাঠ্যবই তৈরির আহ্বান শিক্ষামন্ত্রীর বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সংসদ সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ: স্পিকার ‘বন্যা কবলিত মানুষের পুনর্বাসনে রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে’:গাজী আতাউর রহমান ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত

অক্সিজেন সহায়তা ও করোনা টেস্ট বাড়াতে হবে: জিএম কাদের

আকাশ জাতীয় ডেস্ক:

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপি সারাদেশে অক্সিজেন সহায়তা ও ভেন্টিলেশনের সুযোগ বৃদ্ধির জন্য তাগিদ দিয়েছেন। এছাড়া দেশব্যাপী করোনা টেস্ট বাড়ানোর উপরও গুরুত্ব আরোপ করেছেন তিনি।

তিনি বলেন, করোনা আক্রান্ত রোগীদের শ্বাসকষ্ট হলে প্রথমে স্বাভাবিক অক্সিজেন, আন্ডার প্রেসার অক্সিজেন এবং প্রয়োজন হলে ভেন্টিলেটরের মাধ্যমে লাইফ সার্পোট দিতে হয়। ঢাকার কিছু হাসপাতাল ছাড়া দেশের বেশির ভাগ জায়গায় এই সহায়তা নেই। তাই দ্রুততার সাথে যতটুকু সম্ভব সরকারকে সারাদেশে অক্সিজেন সহায়তা নিশ্চিত করতে হবে। অক্সিজেন ও ভ্যান্টিলেশন-এর সহায়তা নিশ্চিত করা গেলে দেশে করোনায় মৃত্যুর হার অনেকটাই কমে যাবে।

রোববার (০৫ জুলাই) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক প্রস্তুতি সভা শেষে জিএম কাদের সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, করোনায় মৃত্যুহার কমে গেলে সাধারণ মানুষের ভয়-ভীতি দূর হবে। এতে মানুষের স্বাভাবিক জীবন যাত্রা ফিরে আসবে, অর্থনৈতিক চাঞ্চল্য বৃদ্ধি পাবে। মানুষ স্বাস্থ্যবিধি মেনে সকল কাজ-কর্ম করতে পারবে। দেশের উন্নতি, অগ্রগতি ও স্বাবলম্বিতা নিশ্চিত হবে।

তিনি আরো বলেন, সংক্রমণ কমাতে হলে শনাক্ত করার বিষয়ে আরো জোর দিতে হবে। প্রতিটি জেলা পর্যায়ে করোনা পরীক্ষার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এতে মানুষ নিজেদের প্রচেষ্টায় আইসোলেশনে যেতে পারবে। এতে সংক্রমণ আরো কমে যাবে।

বৈঠকে ১৪ জুলাই হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যু বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি চুড়ান্ত করা হয়েছে। ১৪ জুলাই সকাল সাড়ে ৮টায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এবং মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে বিমানযোগে রংপুরে যাবেন। সকাল সাড়ে ১০টায় রংপুরে পল্লীবন্ধুর সমাধিস্থলে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও মিলাদ মাহফিলে যোগ দেবেন জাতীয় পার্টি চেয়ারম্যান।

বিকেল সাড়ে ৪টায় জাতীয় পার্টি বনানী অফিসে আলোচনা সভা ও মিলাদ মাহফিলে অংশ নেবেন জাতীয় পার্টি চেয়ারম্যান। ঐদিন সকাল থেকে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় কাকরাইলে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। সারাদেশে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে। সকালে সারাদেশে জাতীয় পার্টি কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য ব্যরিষ্টার শামীম হায়দার পাটোয়ারী, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, ক্বারী হাবিবুল্লাহ বেলালী ও দপ্তর সম্পাদক সুলতান মাহমুদ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১০০ কোটির ক্লাবে সামান্থার সিনেমা, গড়ল নতুন ইতিহাস

অক্সিজেন সহায়তা ও করোনা টেস্ট বাড়াতে হবে: জিএম কাদের

আপডেট সময় ০৪:৪১:০৭ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২০