ঢাকা ০৬:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোনালদোর জোড়া আঘাত, পর্তুগালের ৫-০ গোলের বড় জয় ভারত থেকে আমদানি ৯.৬২ বিলিয়ন ডলার, রপ্তানি ১.৭৬ বিলিয়ন মারা গেছেন কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কবির হোসেন বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী:মাহদী আমিন সংসদ অধিবেশনের চেয়ে কোনো রাষ্ট্রীয় কাজই গুরুত্বপূর্ণ নয়: স্পিকার ফরিদপুরে মাদক কারবারি সন্দেহে গণপিটুনি ও প্রাইভেটকারে আগুন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, সংসদে জানালেন স্পিকার তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ গত অর্থবছরে দেশে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

হ্যাজেলউডের বদলি ও’কেফি

অাকাশ স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ সফরে ইনজুরিতে পড়া জস হ্যাজেলউডের বদলি হিসেবে অস্ট্রেলিয়া দলে ডাক পেয়েছেন স্টিভ ও’কেফি। সাইড স্ট্রেইন ইনজুরির কারণে বাংলাদেশ সফরে ডান হাতি পেসার হ্যাজেলউডের না পারার বিষয়টি গতকালই মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছিল। তার পরিবর্তে বাংলাদেশ সফরে বাঁ-হাতি অর্থোডক্স স্পিনার স্টিভ ও’কেফিকে দলে ডেকেছেন অসি টিম ম্যানেজমেন্ট।
চলমান ঢাকা টেস্টের তৃতীয় দিন সকালে দ্বিতীয় ইনিংসে বোলিং করার সময় পঞ্চম ওভারের প্রথম ডেলিভারি করার সময় বাঁ-দিকের সাইড স্ট্রেইনে পড়েন হ্যাজেলউড। এরপর চিকিৎসার জন্য মাঠের বাইরে চলে যান তিনি। পরবর্তীতে আর মাঠেই ফিরতে পারেননি এই ডান-হাতি পেসার। ইনিংসে ৪.১ ওভার বোলিং করে ৩ রানে উইকেটশুন্য। প্রথম ইনিংসেও ১৫ ওভারে ৫ মেডেনে ৩৯ রান দিয়ে উইকেটশুন্য ছিলেন হ্যাজেলউড।
ঢাকা টেস্ট শেষে দেশে ফিরে যাবেন হ্যাজেলউড। তার পরিবর্তে বাংলাদেশ সফরের বাকী সময়ের জন্য অস্ট্রেলিয়া দলে যোগ দিবেন ও’কেফি। অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক ট্রেভর হন্স বলেন, ‘আমাদের স্কোয়াডে জ্যাকসন বার্ড রয়েছেন। চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে কামিন্সের সাথে পেস অ্যাটাকে থাকবেন বার্ড। চট্টগ্রাম টেস্টের কথা মাথায় রেখে আমরা স্কোয়াডে অতিরিক্ত একজন স্পিনার নিয়েছি।’
অস্ট্রেলিয়ার হয়ে এখন পর্যন্ত ৮ টেস্টে ৩৩ উইকেট নিয়েছেন ও’কেফি। গত ফেব্রুয়ারিতে ভারত সফরে পুনে টেস্টে ১২ উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে ৩৩৩ রানের বড় জয়ের স্বাদ দেন ও’কেফি। পরবর্তীতে চার ম্যাচের সিরিজে ১৯ উইকেট শিকার করেছেন তিনি।
 শুধুমাত্র বাংলাদেশ সফরেই নয়, ভারত সফরে ওয়ানডে সিরিজেও খেলতে পারবেন না হ্যাজেলউড। সিরিজের জন্য হ্যাজেলউডের জায়গা দলে সুযোগ পেয়েছেন পেসার কেন রিচার্ডসন। এখন পর্যন্ত অসিদের হয়ে ১২টি ওয়ানডে ও ৩টি টুয়েন্টি টুয়েন্টি ম্যাচ খেলেছেন এই ডান-হাতি পেসার। গেল বছরের ফেব্রুয়ারিতে সর্বশেষ জাতীয় দলের হয়ে ওয়ানডে ম্যাচ খেলেছেন রিচার্ডসন।
Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোনালদোর জোড়া আঘাত, পর্তুগালের ৫-০ গোলের বড় জয়

হ্যাজেলউডের বদলি ও’কেফি

আপডেট সময় ১২:৫২:৩৫ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০১৭