ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতি দেখতে চান না তারেক রহমান: দুলু প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় ও চুক্তি চলমান প্রক্রিয়ার অংশ: নিরাপত্তা উপদেষ্টা মঙ্গলবার পবিত্র শবে বরাত তরুণদের সঙ্গে জাইমা রহমানের ‘চায়ের আড্ডা’ ক্ষমতায় যাওয়ার জন্য নানা প্রলোভন দেখানো হচ্ছে: চরমোনাই পীর নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপতৎপরতা কঠোর হস্তে দমনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার নারীবিদ্বেষী রাজনীতির বিরুদ্ধে জনগণ ব্যালটের মাধ্যমে জবাব দেবে : নিপুণ রায় বিমানের এমডি ও তাঁর স্ত্রীসহ গ্রেপ্তার ৪ পরিস্থিতি মোকাবিলায় আইনের কঠোর প্রয়োগ হওয়া দরকার: প্রেস সচিব চাঁদাবাজ-সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে কাজ করছি : আমিনুল হক

সোমবার থাইল্যান্ডে নেওয়া হচ্ছে সাহারা খাতুনকে

আকাশ জাতীয় ডেস্ক: 

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনকে সোমবার (০৬ জুলাই) থাইল্যান্ড নেওয়া হচ্ছে। সেখানে তাকে বামরুনগ্রাদ হাসপাতালে ভর্তি করা হবে। এদিকে আইসিইউতে সাহারা খাতুনের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে।

শুক্রবার (০৩ জুলাই) দুপুরে সাহারা খাতুনের ভাগিনা মজিবর রহমান এ তথ্য জানান।

সাহারা খাতুন দীর্ঘ দিন ধরে রাজধানীর ইউনাইটেড হাসপতালে চিকিৎসাধীন। এ সময় তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি৷ তিনি গত ২৬ জুন থেকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রয়েছেন ৷

শুক্রবার মজিবর রহমান আরও জানান, উনার চিকিৎসার জন্য থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। সোমবার নেওয়ার জন্য সেখান থেকে অনুমতি পাওয়া গেছে ৷ সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে থাইল্যান্ড নেওয়া হবে৷ তিনি আইসিইউতেই আছেন, মাঝে মধ্যে তাকাচ্ছেন। তবে কথা বলতে পারেন না ৷

জ্বর, এ্যালার্জিসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে অসুস্থ অবস্থায় গত ২ জুন সাহারা খাতুন ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার অবনতি হলে গত ১৯ জুন সকালে তাকে আইসিইউতে নেওয়া হয়েছিলো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতি দেখতে চান না তারেক রহমান: দুলু

সোমবার থাইল্যান্ডে নেওয়া হচ্ছে সাহারা খাতুনকে

আপডেট সময় ০৫:৫৬:১২ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২০